Friday, June 12, 2026
Live

৬০ শতাংশ মার্কিন প্রতিষ্ঠানের চীনে বিনিয়োগ বাড়ানোর পরিকল্পনা

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
৬০ শতাংশ মার্কিন প্রতিষ্ঠানের চীনে বিনিয়োগ বাড়ানোর পরিকল্পনা
জানুয়ারি ২৯: চীন আন্তর্জাতিক বাণিজ্য প্রচার পরিষদ (সিসিআইপিটি) গতকাল (বুধবার), চীনে আমেরিকান চেম্বার অফ কমার্স (অ্যামচেম চায়না)-এর “চীনে ব্যবসায়িক পরিবেশ সমীক্ষা প্রতিবেদন, ২০২৬” প্রকাশ করে। প্রতিবেদনে দেখা গেছে, প্রায় ৬০ শতাংশ আমেরিকান অর্থায়নে পরিচালিত প্রতিষ্ঠান চীনে নিজেদের বিনিয়োগ বাড়ানোর পরিকল্পনা করছে। তা ছাড়া, আমেরিকান অর্থায়নে পরিচালিত প্রতিষ্ঠানগুলোর অর্ধেকের বেশি ২০২৫ সালে মুনাফা করেছে বলে প্রতিবেদনে উঠে আসে। এর মধ্যে ৭০ শতাংশের বেশি প্রতিষ্ঠান এ পর্যন্ত উত্পাদন বা ক্রয়ের লিঙ্ক চীনের বাইরে স্থানান্তরের কথা বিবেচনা করছে না। গত বছর সিসিআইপিটি ৪৬২ বার বিদেশি রাজনৈতিক ও ব্যবসায়িক মহল এবং আন্তর্জাতিক সংস্থার দায়িত্বশীল ব্যক্তিদের অভ্যর্থনা জানিয়েছে। পাশাপাশি, চীনা প্রতিষ্ঠানের প্রতিনিধিদল নিয়ে ১৬ বার করে বিদেশি পুঁজির প্রতিষ্ঠানের সদর দপ্তর পরিদর্শন করেছে। ২০২৫ সালে চীনের সরাসরি বৈদেশিক বিনিয়োগ ২০২৪ সালের চেয়ে ৭.১ শতাংশ বেড়েছে, বিদেশে বিনিয়োগের পরিমাণ টানা নয় বছর ধরে বিশ্বের শীর্ষ তিন দেশের মধ্যে রয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়। (প্রেমা/আলিম/ছাই)

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.