নভেম্বর ২৫: সপ্তম চীন-রাশিয়া জ্বালানি বাণিজ্য ফোরাম আজ (মঙ্গলবার) বেইজিংয়ে অনুষ্ঠিত হয়েছে। প্রেসিডেন্ট সি চিন পিং ফোরামে একটি অভিনন্দনপত্র পাঠিয়েছেন।
অভিনন্দনপত্রে সি বলেন, চীন-রাশিয়া জ্বালানি সহযোগিতা অনেক আগেই শুরু হয়েছিল এবং এর একটি দৃঢ় ভিত্তি রয়েছে, যা পারস্পরিক উপকারী সহযোগিতার একটি দৃষ্টান্ত, উভয় দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন এবং জনকল্যাণে ইতিবাচক ভূমিকা পালন করে।
সি জোর দিয়ে বলেছেন যে, চীন, রাশিয়ার সাথে ব্যাপক জ্বালানি অংশীদারিত্বকে ধারাবাহিকভাবে সুসংহত করতে, যৌথভাবে বৈশ্বিক জ্বালানি শিল্প-শৃঙ্খল ও সরবরাহ-শৃঙ্খলের স্থিতিশীলতা এবং মসৃণ প্রবাহ বজায় রাখতে, আরও ন্যায্য, ন্যয়বিচার, ভারসাম্যপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক বৈশ্বিক জ্বালানি শাসন ব্যবস্থা নির্মাণকে উৎসাহিত করতে এবং বৈশ্বিক জ্বালানি নিরাপত্তা ও সবুজ, কম-কার্বন রূপান্তরে আরও স্থিতিশীলতা সঞ্চয় করতে ইচ্ছুক।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও ৭ম চীন-রাশিয়া জ্বালানি বাণিজ্য ফোরামে অভিনন্দনপত্র পাঠান।
(লিলি/হাশিম/তুহিনা)
৭ম চীন-রাশিয়া জ্বালানি বাণিজ্য ফোরামে সি চিন পিংয়ের অভিনন্দনপত্র
Stay Connected:
Our Editorial Standards
We are committed to accurate, well-researched, and trustworthy journalism.
Fact-Checked
Every claim is verified by our editorial team before publication.
Expert Review
Content reviewed by subject matter experts for accuracy.
Regularly Updated
We update content to reflect the latest developments.
Unbiased Coverage
We present balanced perspectives and multiple viewpoints.