Wednesday, September 9, 2026
Live

৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের পূর্ণাঙ্গ অধিবেশন শুরু

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের পূর্ণাঙ্গ অধিবেশন শুরু

সেপ্টেম্বর ৯: গতকাল (মঙ্গলবার) নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে, ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের পূর্ণাঙ্গ অধিবেশন শুরু হয়েছে। এ অধিবেশনে আস্থা পুনর্গঠন এবং ব্যবস্থাপনা সংস্কার বাস্তবায়ন বিশেষ গুরুত্ব পাবে বলে ধারণা করা হচ্ছে।

৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের প্রেসিডেন্ট ড. খলিলুর রহমান উদ্বোধনী অধিবেশনে দেওয়া ভাষণে বলেন, জাতিসংঘ কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি এবং বহুপাক্ষিকতাবাদ চাপের মধ্যে রয়েছে। ‘আস্থার ঘাটতি’ আন্তর্জাতিক প্রতিষ্ঠান ও সম্মিলিত পদক্ষেপের ওপর মানুষের আস্থাকে পরীক্ষা করছে। এ কারণে তিনি এবারের সাধারণ পরিষদের প্রতিপাদ্য নির্ধারণ করেছেন—‘আস্থা পুনর্গঠন, ব্যবস্থাপনা পরিবর্তন: সবার জন্য কার্যকর একটি জাতিসংঘ’।

তিনি বলেন, এবারের সাধারণ পরিষদের ছয়টি অগ্রাধিকারমূলক কাজ রয়েছে। এগুলো হলো: শান্তি ও নিরাপত্তা জোরদার করা, টেকসই উন্নয়ন ত্বরান্বিত করা, জলবায়ু কার্যক্রম জোরদার করা, মানবাধিকার এগিয়ে নেওয়া, প্রযুক্তিগত পরিবর্তন যাতে সবার জন্য কল্যাণ বয়ে আনে তা নিশ্চিত করা, এবং বহুপাক্ষিকতাবাদের ওপর আস্থা পুনরুদ্ধার করা।

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস উদ্বোধনী অধিবেশনে বলেন, সাধারণ পরিষদ কূটনীতি, সংলাপ ও সহযোগিতার মাধ্যমে, ভূ-রাজনীতিতে হারিয়ে যাওয়া আস্থা ও আন্তরিকতা পুনর্গঠন করতে পারবে এবং বিশ্বের মানুষের জন্য আরও সুন্দর, সুস্থ ও শান্তিপূর্ণ ভবিষ্যত নিশ্চিত করবে বলে তিনি আশাবাদী।

উল্লেখ্য, জাতিসংঘ সাধারণ পরিষদ সংস্থার ১৯৩টি সদস্যরাষ্ট্র নিয়ে গঠিত। ১৯৪৫ সালে জাতিসংঘ সনদের ভিত্তিতে এটি প্রতিষ্ঠিত হয় এবং এটি জাতিসংঘের প্রধান আলোচনা, নীতি প্রণয়ন ও প্রতিনিধিত্বকারী সংস্থা। সাধারণ পরিষদের পূর্ণাঙ্গ অধিবেশন প্রতিবছর একবার অনুষ্ঠিত হয়। (শিশির/আলিম/আকাশ)

第81届联大开幕 聚焦重建信任和管理变革

第81届联合国大会8日在纽约联合国总部开幕,重建信任和实施管理变革将成为本届联大工作主题。

第81届联大主席拉赫曼在开幕会致辞中说,联合国面临严峻挑战,多边主义承压,“信任赤字”正考验人们对国际机构和集体行动的信心。为此,他将本届联大主题定为“重建信任,管理变革:一个为所有人带来实效的联合国”。拉赫曼说,本届联大有6项优先任务,包括加强和平与安全、加速可持续发展、强化气候行动、促进人权、保证技术变革服务于所有人、恢复对多边主义的信任。

联合国秘书长古特雷斯在开幕会上发表讲话说,希望新一届联大通过外交、对话和协作能够重建地缘政治中缺失的信任和诚意,保证世人有一个更加美好、健康、和平的未来。

联合国大会由联合国全体193个会员国组成,于1945年依照《联合国宪章》设立,是联合国主要审议、政策制定和代表机构。联大每年一届,从9月中旬开始,一直持续到第二年的9月中旬新一届联大换届为止。

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Featured Products

View All

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.