Thursday, November 5, 2026
Live
আন্তর্জাতিক
Verified
১ মিনিটে পড়া যাবে

৯২ উৎক্ষেপণে মহাকাশ গবেষণায় রেকর্ডের বছর পার করল চীন

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
প্রকাশ: আপডেট:
৯২ উৎক্ষেপণে মহাকাশ গবেষণায় রেকর্ডের বছর পার করল চীন
জানুয়ারি ৩, সিএমজি বাংলা ডেস্ক: মহাকাশ গবেষণার সোনালী বছর হিসেবে ২০২৫ সালকে বিদায় জানাল চীন। এ বছর রেকর্ড ৯২টি মহাকাশ উৎক্ষেপণ, মানববাহী মিশন, গভীর মহাকাশ অনুসন্ধান ও বাণিজ্যিক রকেট উৎক্ষেপণে অভাবনীয় সব মাইলফলক স্পর্শ করেছে দেশটি। চায়না ন্যাশনাল স্পেস অ্যাডমিনিস্ট্রেশন জানাল এ তথ্য। চায়না অ্যারোস্পেস সায়েন্স অ্যান্ড টেকনোলজি কর্পোরেশনের প্রকৌশলী চু হাইয়াং জানান, ২০২৫ সালে আমরা ৯২টি উৎক্ষেপণের মাধ্যমে ৩০০টিরও বেশি স্যাটেলাইট নির্ধারিত কক্ষপথে পাঠিয়েছি। ২০২৫ সালে চীনের মহাকাশ কর্মসূচিতে শেনচৌ-২০ নভোচারী দল কক্ষপথে ২০৪ দিন অবস্থান করে চীনের ইতিহাসে দীর্ঘতম একক মিশনের রেকর্ড গড়েছে। এ ছাড়া শেনচৌ-২১ নভোযানটি মাত্র সাড়ে তিন ঘণ্টায় মহাকাশ স্টেশনের সাথে যুক্ত হয়ে দ্রুততম ডকিং রেকর্ড করে। শেনচৌ-২০ নভোযানে আকস্মিক কারিগরি সমস্যা দেখা দিলে চীন মাত্র ১৬ দিনের মধ্যে ব্যাকআপ হিসেবে শেনচৌ-২২ উৎক্ষেপণ করে। এ ঘটনাও আন্তর্জাতিক মহাকাশ গবেষণা মহলে বেশ সমাদৃত হয়েছে। ২০২৬ সাল থেকে চালু হওয়া চীনের ১৫তম পঞ্চবার্ষিক পরিকল্পনার অংশ হিসেবে 'ছাং-এ-৭' চন্দ্রযানকে চাঁদের দক্ষিণ মেরুতে পাঠানো হবে, যা সেখানে জমাট বরফের অস্তিত্ব অনুসন্ধান করবে। শুভ/ফয়সল তথ্য ও ছবি: সিসিটিভি

লেখাটি রেটিং দিন

লেখাটি আপনার কেমন লেগেছে?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Featured Products

View All

আমাদের সম্পাদকীয় নীতি

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.