লাওসের প্রেসিডেন্টের সঙ্গে চীনের প্রচারমন্ত্রীর সাক্ষাৎ
নভেম্বর ১২: লাওস পিপলস রেভোলিউশনারি পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও লাওসের প্রেসিডেন্ট থংলুন সিসোলিথ গতকাল (মঙ্গলবার) ভিয়েনতিয়েনে চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরোর সদস্য ও প্রচারমন্ত্রী লি সু লেই-এর সঙ্গে সাক্ষাৎ করেছেন।
সাক্ষাৎকালে লি সু লেই বলেন, দুই দেশের রাষ্ট্রপ্রধানদের নেতৃত্বে চীন ও লাওসের সম্পর্ক এবং অভিন্ন কল্যাণের সমাজ নির্মাণ অব্যাহতভাবে গভীরতর হচ্ছে। এতে অনেক নতুন সাফল্য অর্জিত হয়েছে, যা দুই দেশের জনগণের জন্য কল্যাণ বয়ে এনেছে।
তিনি আরও বলেন, চীন লাওসের সঙ্গে দুই দেশের রাষ্ট্রপ্রধানদের গুরুত্বপূর্ণ মতৈক্য বাস্তবায়ন করতে, রাজনৈতিক পার্টির মধ্যে বিনিময় ও সহযোগিতা সম্প্রসারণ করতে এবং আর্থ-বাণিজ্য, মিডিয়া, সংস্কৃতি ও পর্যটন খাতে সহযোগিতা জোরদার করতে ইচ্ছুক।
প্রেসিডেন্ট থংলুন বলেন, তাঁর দেশ চীনের সঙ্গে রাজনৈতিক পার্টি এবং দেশ পরিচালনার অভিজ্ঞতা বিনিময় জোরদার করতে আগ্রহী। তিনি বিভিন্ন ক্ষেত্রে বাস্তবভিত্তিক সহযোগিতা সম্প্রসারণ করে দ্বিপক্ষীয় সম্পর্কের উন্নয়নকে এগিয়ে নিয়ে যেতে আগ্রহ প্রকাশ করেন।
(শুয়েই/তৌহিদ/জিনিয়া)
老挝人革党中央总书记、国家主席通伦会见李书磊
Stay Connected:
Our Products
View All
31% OFF
Shikkhakosh Intelligence Book Gold Edition (শিক্ষাকোষ ইন্টেলিজেন্স বুক - ৬২ পৃষ্ঠা)
৳ 900 ৳ 1,300
View Details
9% OFF
Miyako 1.8 liter rice cooker ASL 1180 KND
৳ 2,900 ৳ 3,200
View Details
20% OFF
Miyako MKK 39 Electric Double Layered Kitchen Kettle & Multi-Cooker - 1.5L
৳ 1,600 ৳ 2,000
View Details
21% OFF
Handheld Portable Mini Turbo Fan
৳ 550 ৳ 700
View Details
Our Editorial Standards
We are committed to accurate, well-researched, and trustworthy journalism.
Fact-Checked
Every claim is verified by our editorial team before publication.
Expert Review
Content reviewed by subject matter experts for accuracy.
Regularly Updated
We update content to reflect the latest developments.
Unbiased Coverage
We present balanced perspectives and multiple viewpoints.