সম্প্রতি চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চল ছংছিং শহরের কিছু এলাকা গুরুতর বন্যা ও ভূতাত্ত্বিক দুর্যোগের সম্মুখীন হয়েছে, ফলে প্রাণহানি ও সম্পদের ক্ষতি হয়েছে। আজ (রোববার) চীনের জাতীয় দুর্যোগ প্রশমন ও ত্রাণ কমিটি জাতীয় চতুর্থ স্তরের জরুরি ত্রাণ প্রতিক্রিয়া সক্রিয় করে।
'জাতীয় প্রাকৃতিক দুর্যোগ ত্রাণ জরুরি ব্যবস্থাপনা পরিকল্পনা' এবং ছংছিংয়ের দুর্যোগজনিত ক্ষতির পরিমাণ অনুযায়ী, জাতীয় উন্নয়ন ও সংস্কার কমিশন জরুরি ভিত্তিতে কেন্দ্রীয় বাজেটের অভ্যন্তরীণ বিনিয়োগ থেকে ২০ মিলিয়ন ইউয়ান বরাদ্দ করেছে, যা ছংছিং শহরকে বন্যা ও ভূতাত্ত্বিক দুর্যোগের পর জরুরি পুনরুদ্ধারে সহায়তা করবে। এই অর্থ প্রধানত দুর্যোগপ্রবণ এলাকার ক্ষতিগ্রস্ত সড়ক, সেতু ইত্যাদি পরিকাঠামো এবং স্কুল, হাসপাতাল ইত্যাদি জনসেবা সুবিধার জরুরি পুনরুদ্ধার নির্মাণ কাজে ব্যবহৃত হবে, যাতে দ্রুত স্বাভাবিক উত্পাদন ও জীবনযাত্রার শৃঙ্খলা পুনরুদ্ধার করা যায়।
সূত্র: সিএমজি বাংলা