এশিয়ার শীর্ষ প্রতিরক্ষা ও নিরাপত্তা সম্মেলন শাংরি-লা ডায়ালগ ২০২৬-এর পর্দা উঠলো শুক্রবার সিঙ্গাপুরে। ক্রমবর্ধমান ভূরাজনৈতিক উত্তেজনার মধ্যে তিন দিনের এ সম্মেলনে ৪০টির বেশি দেশ ও অঞ্চলের ৫৫০-এর বেশি প্রতিনিধি অংশ নিচ্ছেন।
সম্মেলনে আঞ্চলিক উত্তেজনা, সামুদ্রিক নিরাপত্তা ও আন্তঃআঞ্চলিক নিরাপত্তা হুমকি নিয়ে আলোচনা করছেন সংশ্লিষ্টরা। ভিয়েতনামের প্রেসিডেন্ট তো লাম উদ্বোধনী ভাষণ দেন এবং যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ ইন্দো-প্যাসিফিক অঞ্চলে শান্তি কৌশল নিয়ে বক্তব্য রাখবেন। চীনা প্রতিনিধিদল যৌথ, সমন্বিত ও টেকসই নিরাপত্তা বিষয়ে তাদের দৃষ্টিভঙ্গি তুলে ধরবে বলে জানা গেছে।
এই নিরাপত্তা সম্মেলনে এমন সময় বসল যখন ইরান যুদ্ধ, ইউক্রেন-রাশিয়া যুদ্ধ ছাড়াও বিশ্বজুড়ে চরম অনিশ্চয়তা চলমান। এ প্রেক্ষাপটে সংলাপ, বহুপক্ষীয় সহযোগিতা ও স্থিতিশীলতাকে গুরুত্ব দেওয়া চীনের প্রস্তাবিত গ্লোবাল সিকিউরিটি ইনিশিয়েটিভ-জিএসআই নিয়ে নতুন করে আগ্রহ দেখা যাচ্ছে।
লুৎফর/নাহার
তথ্য ও ছবি: সিজিটিএন, সিসিটিভি