Sunday, August 30, 2026
Live

চীন-পাকিস্তান সম্পর্কের ৭৫ বছর: জটিল বৈশ্বিক পরিস্থিতিতেও একসঙ্গে থাকার অঙ্গীকার

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated: ★ 4.8 (5)
চীন-পাকিস্তান সম্পর্কের ৭৫ বছর: জটিল বৈশ্বিক পরিস্থিতিতেও একসঙ্গে থাকার অঙ্গীকার

ক্রমেই জটিল হয়ে ওঠা বৈশ্বিক পরিস্থিতির মধ্যেও চীন ও পাকিস্তান একে অপরের পাশে দৃঢ়ভাবে থাকবে বলে জানিয়েছেন চীনের ভাইস প্রেসিডেন্ট হান চেং। সোমবার বেইজিংয়ে চীন-পাকিস্তান কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৭৫তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।

বেইজিংয়ে আয়োজিত এই সংবর্ধনায় দুই দেশের বিভিন্ন অঙ্গনের প্রায় ৪০০ অতিথি অংশ নেন।

অনুষ্ঠানে হান চেং বলেন, গভীর বন্ধুত্ব ও অভিন্ন ভবিষ্যতের অংশীদার হিসেবে গত ৭৫ বছরে চীন ও পাকিস্তান পারস্পরিক সম্মান, বিশ্বাস, সহযোগিতা ও সহায়তার ভিত্তিতে সম্পর্ককে আরও শক্তিশালী করেছে। ভিন্ন রাজনৈতিক ব্যবস্থা ও সংস্কৃতির দেশ হওয়া সত্ত্বেও দুই দেশের সম্পর্ক আন্তর্জাতিক সহযোগিতার এক উজ্জ্বল উদাহরণ হয়ে উঠেছে।

তিনি আরও বলেন, দুই দেশের শীর্ষ নেতাদের গুরুত্বপূর্ণ ঐকমত্য বাস্তবায়নে চীন পাকিস্তানের সঙ্গে কাজ করতে প্রস্তুত। কূটনৈতিক সম্পর্কের ৭৫ বছর পূর্তিকে সামনে রেখে ঐতিহ্যবাহী বন্ধুত্বকে এগিয়ে নেওয়া, কৌশলগত যোগাযোগ জোরদার করা, বাস্তবভিত্তিক সহযোগিতা গভীর করা এবং নতুন যুগে আরও ঘনিষ্ঠ চীন-পাকিস্তান অভিন্ন ভবিষ্যৎ সম্প্রদায় গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

অন্যদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেন, পাকিস্তান ও চীনের বন্ধুত্ব অটুট এবং এটি এখন এক নতুন উচ্চতায় পৌঁছেছে।

তিনি বলেন, চীনের জনগণের অসাধারণ উন্নয়ন অর্জন পাকিস্তান গভীরভাবে প্রশংসা করে। পাশাপাশি নিজেদের উন্নয়ন এগিয়ে নিতে চীনের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিতে আগ্রহী পাকিস্তান। ভবিষ্যৎ প্রজন্মের মধ্য দিয়েও দুই দেশের এই বন্ধুত্ব আরও শক্তিশালী হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

নাহার/হাশিম

তথ্য ও ছবি- সিনহুয়া।

Rate This Article

4.8
out of 5
★★★★⯨
5 ratings

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Featured Products

View All

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.