Tuesday, September 8, 2026
Live

গ্রীষ্মকালীন ভ্রমণ মৌসুমে চীনের রেলপথে মোট ৯৫৪ মিলিয়ন যাত্রী পরিবহন করা হয়েছে

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
全国铁路暑运累计发送旅客9.54亿人次

চায়না স্টেট রেলওয়ে গ্রুপ কোম্পানি লিমিটেড-এর তথ্য অনুযায়ী, গতকাল (সোমবার) পর্যন্ত ৬২ দিনব্যাপী গ্রীষ্মকালীন ভ্রমণ মৌসুম সফলভাবে শেষ হয়েছে। ১লা জুলাই থেকে ৩১শে আগস্ট পর্যন্ত, জাতীয় রেল ব্যবস্থায় মোট ৯৫৪ মিলিয়ন যাত্রী এবং ৬৮০ মিলিয়ন টন পণ্য পরিবহন করেছে। এ সময় রেল পরিবহন নিরাপদ, স্থিতিশীল ও সুশৃঙ্খল ছিল।

চায়না স্টেট রেলওয়ে গ্রুপ কোম্পানি লিমিটেড-এর পরিবহন বিভাগের জনৈক মুখপাত্র বলেন যে, এই গ্রীষ্মে রেল বিভাগ তৃতীয়-ত্রৈমাসিক সময়সূচীর পাশাপাশি একটি গ্রীষ্মকালীন ট্রেন সময়সূচীও চালু করেছে। দেশব্যাপী প্রতিদিন গড়ে ১১,৬২৩টি যাত্রীবাহী ট্রেন চলাচল করার কথা ছিল।

একই সঙ্গে রেল বিভাগ গ্রীষ্মকালীন ছুটির সময় পারিবারিক ভ্রমণ, শিক্ষামূলক ভ্রমণ, রেড ট্যুরিজম এবং স্বাস্থ্য ও সুস্থতা পর্যটনের বাজারের চাহিদার সাথে সক্রিয়ভাবে খাপ খাইয়ে নিয়েছে এবং ৬৯৯টি ট্যুরিস্ট ট্রেন পরিচালনা করেছে। এটি স্থানীয় ক্রীড়া অনুষ্ঠান, প্রদর্শনী এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনের সঙ্গে সুনির্দিষ্টভাবে সমন্বয় করেছে, কার্যকরভাবে লাইন বরাবর সাংস্কৃতিক ও পর্যটন ভোগ বৃদ্ধি করেছে এবং পরিষেবা ভোগের সম্প্রসারণ ও উন্নতিতে সহায়তা করেছে।

লিলি/তৌহিদ/রুবি

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Featured Products

View All

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.