ইরানকে ঘিরে কূটনৈতিক অচলাবস্থা নিরসনে শিগগিরই ইতিবাচক অগ্রগতির ইঙ্গিত দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তিনি জানান, সব ঠিক থাকলে সোমবারের মধ্যেই বিশ্ব ভালো কোনো খবর পেতে পারে। এতে ইরানকে ঘিরে সম্ভাব্য কূটনৈতিক সমঝোতা নিয়ে নতুন করে জল্পনা তৈরি হয়েছে।
ভারতের রাজধানী নয়াদিল্লিতে রোববার গণমাধ্যমকর্মীদের প্রশ্নের উত্তরে পররাষ্ট্রমন্ত্রী রুবিও বলেন, ইরান ইস্যুতে উল্লেখযোগ্য কোনো ঘোষণা আসতে পারে।
রুবিও’র এমন মন্তব্য এমন এক সময়ে এলো, যখন ইরানের পারমাণবিক কর্মসূচি এবং পশ্চিমা দেশগুলোর সঙ্গে তেহরানের সম্পর্ক নিয়ে আন্তর্জাতিক মহলে দীর্ঘদিন ধরে উত্তেজনা চলছে। কোনো সমঝোতা হলে তা আঞ্চলিক স্থিতিশীলতা এবং বৈশ্বিক কূটনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। সূত্র: সিএমজি বাংলা