‘এপেক চীন সিইও ফোরাম ২০২৬’ আগামী ২১ জুন বেইজিংয়ে আয়োজিত হবে। আর, ২২ জুন থেকে শুরু হবে ‘চতুর্থ চীন আন্তর্জাতিক সরবরাহ-শৃঙ্খল প্রচার মেলা’; চলবে ২৬ জুন পর্যন্ত। চীনের আন্তর্জাতিক বাণিজ্য প্রচার পরিষদের একজন কর্মকর্তা, এক প্রেস ব্রিফিংয়ে, এসব তথ্য জানান।
কর্মকর্তা বলেন, ‘এপেক চীন সিইও ফোরাম, ২০২৬’-এ উদ্বোধনী অনুষ্ঠান ও চারটি বিশেষ আলোচনাসভা থাকবে, যা হবে এপেক নেতৃবৃন্দের অনানুষ্ঠানিক সম্মেলনের পূর্বপ্রস্তুতি।
কর্মকর্তা আরও বলেন, ফোরামে ‘এশিয়া ও প্রশান্ত মহাসগরীয় অঞ্চলে মুক্ত বাণিজ্য অঞ্চলের নির্মাণকাজ অব্যাহতভাবে এগিয়ে নেওয়া বিষয়ক যৌথ বিবৃতি’ প্রকাশসহ একাধিক কার্যক্রম থাকবে। এতে প্রতিফলিত হয়েছে যে, উত্পাদন ও সরবরাহ-শৃঙ্খলে স্থিতিশীলতা রক্ষা করা এবং সহনশীল ও জয়-জয় বৈশ্বিক অর্থনৈতিক অগ্রগতির জন্য কাজ করাসহ অন্যান্য খাতে , এতদঞ্চলের শিল্প ও বাণিজ্য মহলের অভিন্ন ইচ্ছা। (আকাশ/আলিম/শিশির)