ফয়সল আবদুল্লাহ
বিদেশিদের চীনা জীবনধারার অনুকরণ নিয়ে অনলাইনে এখন আলোচিত শব্দগুচ্ছ 'বিকামিং চাইনিজ'। এ নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ও। শুক্রবার নিয়মিত ব্রিফিংয়ে মন্ত্রণালয়ের মুখপাত্র লিন চিয়ান বলেন, আধুনিক চীনকে কাছ থেকে দেখার এবং চীনাদের দৈনন্দিন জীবনের অভিজ্ঞতার প্রতি বিদেশিদের আগ্রহ বাড়ছে, এটি আনন্দের বিষয়।
সম্প্রতি বিভিন্ন আন্তর্জাতিক সামাজিক মাধ্যমে চীনা জীবনধারা তুলে ধরার ভিডিও ভাইরাল হয়েছে। একই সঙ্গে গত মাসে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের চীন সফরের সময় কিছু বিদেশি সাংবাদিক মন্তব্য করেন, চীন বসবাসের জন্য নিরাপদ, সুবিধাজনক ও বাসযোগ্য একটি দেশ।
লিন চিয়ান বলেন, বিদেশি বন্ধুদের কাছে চীনকে জানা এখন আর শুধু গ্রেট ওয়াল, কুংফু, পান্ডা বা চীনা খাবারেই সীমাবদ্ধ নেই। স্মার্টফোন দিয়ে সহজে ভ্রমণ, আধুনিক নগরজীবনের স্বাচ্ছন্দ্য, হাই-স্পিড রেল, ৫জি—সব মিলিয়ে তারা চীনা জীবনধারার ভিন্ন স্বাদ পাচ্ছেন। একই সঙ্গে অচেনা শহরের আকর্ষণ, আধুনিক ও মজার প্রযুক্তি এবং অমূল্য সাংস্কৃতিক ঐতিহ্যের অভিজ্ঞতাও নিচ্ছেন।
তিনি আরও বলেন, ইতিহাস ও ঐতিহ্যের সঙ্গে আধুনিকতার মেলবন্ধনে চীন বিদেশি পর্যটকদের জন্য আরও আকর্ষণীয় হয়ে উঠছে। এতে বিশ্বজুড়ে চীন সম্পর্কে ইতিবাচক দৃষ্টিভঙ্গিও বাড়ছে।
পরিসংখ্যান তুলে ধরে লিন বলেন, ২০২৫ সালে বিদেশি নাগরিকদের আগমন ও বহির্গমন ভ্রমণের সংখ্যা ৮ কোটি ২০ লাখ ছাড়িয়েছে, যা আগের বছরের তুলনায় ২৬.৪ শতাংশ বেশি। একই সময়ে ভিসামুক্ত প্রবেশ প্রায় ৫০ শতাংশ বেড়েছে।
আসন্ন অশ্ববর্ষের বসন্ত উৎসব প্রসঙ্গে তিনি বলেন, এ উৎসবকে সামনে রেখে গত দুই সপ্তাহে চীনে আসার আন্তর্জাতিক ফ্লাইট বুকিং পাঁচ গুণেরও বেশি বেড়েছে।
বসন্ত উৎসবে চীনের আনন্দ ও আতিথেয়তা উপভোগ করতে বিদেশি বন্ধুদের আন্তরিকভাবে স্বাগত জানিয়েছেন লিন চিয়ান।
সূত্র: সিএমজি
'বিকামিং চাইনিজ' ট্রেন্ড নিয়ে মন্তব্য করল চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়
Stay Connected:
Our Products
View All
31% OFF
Shikkhakosh Intelligence Book Gold Edition (শিক্ষাকোষ ইন্টেলিজেন্স বুক - ৬২ পৃষ্ঠা)
৳ 900 ৳ 1,300
View Details
9% OFF
Miyako 1.8 liter rice cooker ASL 1180 KND
৳ 2,900 ৳ 3,200
View Details
20% OFF
Miyako MKK 39 Electric Double Layered Kitchen Kettle & Multi-Cooker - 1.5L
৳ 1,600 ৳ 2,000
View Details
21% OFF
Handheld Portable Mini Turbo Fan
৳ 550 ৳ 700
View Details
Our Editorial Standards
We are committed to accurate, well-researched, and trustworthy journalism.
Fact-Checked
Every claim is verified by our editorial team before publication.
Expert Review
Content reviewed by subject matter experts for accuracy.
Regularly Updated
We update content to reflect the latest developments.
Unbiased Coverage
We present balanced perspectives and multiple viewpoints.