Sunday, August 30, 2026
Live

চীনের কয়লাখনিতে দুর্ঘটনায় বাংলাদেশের শোক

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated: ★ 4.6 (5)
চীনের কয়লাখনিতে দুর্ঘটনায় বাংলাদেশের শোক

চীনের শানসি প্রদেশে কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণে ব্যাপক প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, ‘চীনের এই বিপদে বাংলাদেশ পাশে আছে এবং ক্ষতিগ্রস্তদের সহায়তা, আহতদের সেবা এবং এই ঘটনার তদন্তে আপনাদের চলমান প্রচেষ্টাকে সাধুবাদ জানাচ্ছে।’

রোববার দেওয়া শোকবার্তায় প্রধানমন্ত্রী বাংলাদেশের সরকার ও জনগণের পক্ষ থেকে শোকসন্তপ্ত পরিবার এবং চীনের জনগণের প্রতি সমবেদনা জানান। রাতে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়।

শোকবার্তায় প্রধানমন্ত্রী আরও বলেন, আহতদের এবং নিখোঁজদের সন্ধানে যারা অক্লান্ত পরিশ্রম করছেন, সেই উদ্ধারকারী দলগুলোর জন্য আমাদের প্রার্থনা রইলো। তিনি দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তরা যেন ধৈর্য, সাহস ও সান্ত্বনা খুঁজে পান সেই কামনা করেন।

এদিকে, চীনের শানসি প্রদেশে কয়লাখনিতে বিস্ফোরণে ৯০ জন নিহত ও হতাহতের ঘটনায় গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শনিবার গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এই শোক প্রকাশ করেন। এ ছাড়া নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস চীনের শানসি প্রদেশে কয়লাখনিতে গ্যাস বিস্ফোরণে নিহতদের প্রতি গভীর শোক প্রকাশ করেছেন।

সূত্র: সিএমজি বাংলা

Rate This Article

4.6
out of 5
★★★★⯨
5 ratings

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Featured Products

View All

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.