Sunday, August 30, 2026
Live

২০২৬ সালে চীনের চলচ্চিত্রের বক্স অফিস থেকে আয় ১৫ বিলিয়ন ইউয়ানেরও বেশি

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated: ★ 4.4 (5)
২০২৬ সালে চীনের চলচ্চিত্রের বক্স অফিস আয় ১৫ বিলিয়ন ইউয়ান ছাড়িয়ে গেছে

চীনের অনলাইন প্ল্যাটফর্মের তথ্য অনুসারে, আজ (শনিবার) দুপুর ১টা পর্যন্ত ২০২৬ সালের মোট চলচ্চিত্রের বক্স অফিস আয় ১৫ বিলিয়ন ইউয়ান ছাড়িয়ে গেছে।

চলচ্চিত্রের প্রধান মৌসুমগুলোর মধ্যে, ২০২৬ সালের বসন্ত উৎসবের ছুটির বক্স অফিস আয় ছিল ৫৭.৫২ বিলিয়ন ইউয়ান, নববর্ষের (১-৩ জানুয়ারি) ছুটির বক্স অফিস আয় ৭৩৬ মিলিয়ন ইউয়ান এবং মে দিবসের ছুটির বক্স অফিস আয় ৭৫৮ মিলিয়ন ইউয়ান।

বক্স অফিসে শীর্ষ পাঁচটি স্থান দখল করে নেওয়া চলচ্চিত্রগুলো হলো: 'পেগাসাস ৩', 'ব্লেডস অব দ্য গার্ডিয়ানস', 'স্কেয়ার আউট', 'বুনি বেয়ারস: দ্য হিডেন প্রটেক্টর' এবং 'ডিয়ার ইউ' । এর মধ্যে 'ডিয়ার ইউ' চলচ্চিত্রটি মুক্তি পাওয়ার এক মাসও পার হয়নি। প্রবাসী চীনাদের জীবনের সত্য ঘটনা অবলম্বনে নির্মিত এই চলচ্চিত্রে দেখানো হয়েছে, এক তরুণ তার দাদির প্রাক্তন প্রেমিককে খোঁজার জন্য থাইল্যান্ডে যায়। আবেগঘন এই গল্পটি অসংখ্য দর্শকের মন ছুঁয়েছে।

(তুহিনা/তৌহিদ/শুয়েই)

Rate This Article

4.4
out of 5
★★★★☆
5 ratings

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Featured Products

View All

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.