Sunday, August 30, 2026
Live

চীনের ১৬তম আর্কটিক মহাসাগর মিশন শুরু

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated: ★ 4.6 (5)
চীনের ১৬তম আর্কটিক মহাসাগর মিশন শুরু

জুলাই ৩: আজ (শুক্রবার), চীনের প্রাকৃতিক সম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে, ১৬তম আর্কটিক মহাসাগর মিশন শুরু হয়েছে। মিশনের অংশ হিসেবে, লিয়াওনিং প্রদেশের তালিয়ান থেকে, শুয়েলং, শুয়েলং ২, এবং পোলার নামক আইসব্রেকার যাত্রা শুরু করে।

চীনের ১৬তম আর্কটিক মহাসাগর মিশনের প্রধান ওয়াং চিন হুই বলেন, বৈশ্বিক জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং আর্কটিক অঞ্চলের টেকসই উন্নয়নের জন্য, ব্যাপক আর্কটিক গবেষণা অব্যাহত রাখা গুরুত্বপূর্ণ।

প্রকাশিত এক প্রতিবেদন অনুসারে, এই মিশনটি বৈশ্বিক জলবায়ু পরিবর্তন এবং এর প্রভাব মোকাবিলার ওপর ফোকাস করবে। আর্কটিক মহাসাগরের গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে সামুদ্রিক বরফ, জলবিজ্ঞান, জীববিজ্ঞান, বাস্তুসংস্থান ও বায়ুমণ্ডলীয় পরিবেশসহ বিভিন্ন বিষয়ে ব্যাপক জরিপ ও পর্যবেক্ষণ চালানো হবে মিশন চলাকালে।

প্রতিবেদনে আরও বলা হয়, মিশনে জাকার্তা রিজের গঠন প্রক্রিয়া ও মহাসাগরীয় ভূত্বকের গতিশীল বিবর্তনের মতো অত্যাধুনিক আন্তর্জাতিক আর্কটিক বিষয়গুলো নিয়েও গবেষণা করা হবে।

সিএমজি বাংলা

Rate This Article

4.6
out of 5
★★★★⯨
5 ratings

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Featured Products

View All

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.