Tuesday, November 3, 2026
Live
আন্তর্জাতিক
Verified
১ মিনিটে পড়া যাবে

নৌবাহিনীতে অত্যাধুনিক বিমানবাহী রণতরী যুক্ত করলো চীন

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
প্রকাশ: আপডেট:
নৌবাহিনীতে অত্যাধুনিক বিমানবাহী রণতরী যুক্ত করলো চীন

দীর্ঘ পরীক্ষা শেষে চীনের নৌবাহিনীতে যুক্ত হলো নিজস্ব প্রযুক্তিতে তৈরি ইলেক্ট্রোম্যাগনেটিক ক্যাটাপল্ট প্রযুক্তি যুক্ত বিমানবাহী রণতরী ‘ফুচিয়ান’। বিশেষজ্ঞদের মতে, পারমাণবিক শক্তিচালিত রণতরী ছাড়া বিশ্বের আর কোনও বিমানবাহী রণতরীতে এই প্রযুক্তি নেই। ফুচিয়ান চীনের তৃতীয় বিমানবাহী রণতরী।

চীনের পূর্ব উপকূলের ফুচিয়ান প্রদেশের নামে এর নামকরণ করা হয়েছে। এর আগের দুটি রণতরী—লিয়াওনিং ও শানতোংয়ের তুলনায় এর প্রযুক্তি অনেক উন্নত। নৌ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক লু চুনইয়ং বলেন, ফুচিয়ান হলো বিশ্বের প্রথম প্রচলিত জ্বালানিচালিত বিমানবাহী রণতরী যা ইলেক্ট্রোম্যাগনেটিক ক্যাটাপল্ট সিস্টেমে সজ্জিত।

সামুদ্রিক পরীক্ষার সময় রণতরীটি এই সিস্টেম, জ্বালানি সরবরাহ ব্যবস্থা এবং বিভিন্ন ক্যারিয়ারভিত্তিক বিমানের মধ্যে সফল সমন্বয় দেখিয়েছে। ইলেক্ট্রোম্যাগনেটিক ক্যাটাপল্ট প্রযুক্তি তিনটি ভিন্ন ধরনের বিমান, বিশেষ করে ভারী যুদ্ধবিমান এবং স্টেলথ বিমান উড্ডয়ন করাতে সক্ষম। এই প্রযুক্তি ব্যবহার করে স্টেলথ বিমান উড্ডয়ন করানোর ঘটনা এটিই প্রথম।

অধ্যাপক লু চুনইয়ং জানান, চীন সিস্টেমটি পুরোপুরি নিজস্ব প্রচেষ্টায় তৈরি করেছে। পরীক্ষার সময় এই রণতরী থেকে উড্ডয়ন করানো হয় চীনের নতুন জে-৩৫ স্টেলথ ফাইটারের নৌ সংস্করণ, কে–জে৬০০ আর্লি-ওয়ার্নিং বিমান এবং জে–১৫ জেটের একটি উন্নত সংস্করণ। ‘ফুচিয়ান’ ৮০ হাজার টনেরও বেশি ওজন বহনে সক্ষম। রণতরীটির পরীক্ষা ২০২৪ সালের মে’তে শুরু হয়।

শুভ/ফয়সল তথ্য ও ছবি: সিসিটিভি

লেখাটি রেটিং দিন

লেখাটি আপনার কেমন লেগেছে?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Featured Products

View All

আমাদের সম্পাদকীয় নীতি

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.