আজ (বৃহস্পতিবার) চীনের ইউননান প্রদেশের খুনমিং শহরে চীন ও আসিয়ানের চতুর্থ প্রতিরক্ষা বিষয়ক বুদ্ধিজীবিদের সেমিনার উদ্বোধন করা হয়েছে। চীন ও আসিয়ানের ১১টি দেশের প্রতিরক্ষা কর্মকর্তা, বুদ্ধিজীবীদের ১৫০ জনেরও বেশি প্রতিনিধি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এবার সেমিনারের প্রতিপাদ্য ‘এশিয়ার নিরাপত্তা পদ্ধতি অনুশীলন: চীন ও আসিয়ানের যৌথ প্রয়াসে বৈশ্বিক পরিবর্তন মোকাবিলা করা’। এর মূল উদ্দেশ্য চীন এবং আসিয়ান দেশগুলোর প্রতিরক্ষার বুদ্ধি ও শক্তি মজবুত করে চীন ও আসিয়ানের ঘনিষ্ঠ অভিন্ন কল্যাণের সমাজ গঠনে বুদ্ধিমান সমর্থন দেওয়া।
তিন দিনব্যাপী সেমিনারে ‘আঞ্চলিক মতভেদ মোকাবিলার এশিয়া পদ্ধতি ও পথ’, ‘সামুদ্রিক নিরাপত্তা ও সমুদ্রের অভিন্ন কল্যাণের সমাজ গঠন’, ‘বাস্তব সহযোগিতায় পারস্পরিক কৌশলগত আস্থা জোরদার করা’ এবং ‘ভবিষ্যতের প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতা’ নিয়ে ভিন্ন দলের মতো আলোচনা করা হবে।
চীন ও আসিয়ানের প্রতিরক্ষা বিষয়ক বুদ্ধিজীবী সেমিনার আয়োজন চীন ও আসিয়ানের প্রতিরক্ষামন্ত্রীদের অনানুষ্ঠানিক বৈঠকের বাস্তবায়নের পদক্ষেপ। ২০১৯ সালে প্রথম পর্যায়ের সেমিনার বেইজিংয়ে আয়োজন করা হয়েছিল।
সূত্র: সিএমজি