Saturday, May 30, 2026
Live

দক্ষিণ চীন সাগরে ডাচ যুদ্ধজাহাজ ও হেলিকপ্টার তাড়ালো চীন

ভিডিও প্রকাশ করল

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
দক্ষিণ চীন সাগরে ডাচ যুদ্ধজাহাজ ও হেলিকপ্টার বিতাড়নের ভিডিও প্রকাশ করল চীন

দক্ষিণ চীন সাগরে অনুপ্রবেশকারী নেদারল্যান্ডসের (ডাচ) একটি যুদ্ধজাহাজ ও হেলিকপ্টারকে তাড়িয়ে দেওয়ার ভিডিও প্রকাশ করেছে চীনের সেনাবাহিনী। শুক্রবার চীনের গণমুক্তি ফৌজের (পিএলএ) দক্ষিণাঞ্চলীয় থিয়েটার কমান্ড এই ভিডিওটি সামনে আনে।

চীনা সামরিক বাহিনীর মুখপাত্র চাই শিছেন এক বিবৃতিতে জানান, ডাচ নৌবাহিনীর ফ্রিগেট ‘এইচএনএলএমএস ডি রয়টার’ অবৈধভাবে চীনের সিশা দ্বীপের জলসীমায় প্রবেশ করেছিল। শুধু তাই নয়, যুদ্ধজাহাজটি থেকে একাধিকবার হেলিকপ্টার উড়িয়ে চীনের আকাশসীমাও লঙ্ঘন করা হয়।

এর জবাবে চীন তাদের সমুদ্র ও বিমান বাহিনীকে দ্রুত মোতায়েন করে এবং আন্তর্জাতিক নিয়ম মেনে ডাচ জাহাজ ও হেলিকপ্টারটিকে এলাকা ছাড়তে বাধ্য করে।

ভিডিওতে দেখা যায়, চীনের নৌবাহিনীর ‘হাল ৬৩১’ এবং ‘হাল ৬২৬’ নম্বর যুদ্ধজাহাজ দুটি ডাচ যুদ্ধজাহাজটির খুব কাছ থেকে সেটিকে অনুসরণ করে এবং সতর্কবার্তা দেয়। চীনের নৌবাহিনীর ‘হাল ৫৫৩’ জাহাজ থেকে ডাচ এনএইচ-৯০ হেলিকপ্টারটিকে আকাশ ছেড়ে যাওয়ার জন্য মৌখিক নির্দেশ দেওয়া হয়।

এছাড়া পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে চীন তাদের শক্তিশালী ‘পিএল-১০’ আকাশ থেকে আকাশে নিক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্রে সজ্জিত ফাইটার জেট বা যুদ্ধবিমানও আকাশে উড়িয়েছিল।

নাহার/হাশিম

তথ্য ও ছবি-সিসিটিভি।

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.