Tuesday, May 26, 2026
Live

তিয়াওইউ দ্বীপের জলসীমায় অনুপ্রবেশ, জাপানি নৌকা তাড়া চীনের

সিএমজি
বাংলা বিভাগ
1min read
তিয়াওইউ দ্বীপের জলসীমায় অনুপ্রবেশ, জাপানি নৌকা তাড়া চীনের

চীনের তিয়াওইউ দ্বীপের আঞ্চলিক জলসীমায় প্রবেশ করা একটি জাপানি মাছ ধরার নৌকাকে সতর্ক করে সেখান থেকে তাড়িয়ে দিয়েছে চীনের কোস্টগার্ড।

মঙ্গলবার এক বিবৃতিতে চীনের কোস্টগার্ডের মুখপাত্র চিয়াং লুয়ে জানান, ‘শিশি’ নামের জাপানি মাছ ধরার নৌকাটি তিয়াওইউ দ্বীপের জলসীমায় অনুপ্রবেশ করলে চীনা কোস্টগার্ড আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে এবং নৌকাটিকে সতর্ক করে এলাকা থেকে তাড়িয়ে দেয়।

তিনি বলেন, তিয়াওইউ দ্বীপ ও এর সংলগ্ন দ্বীপপুঞ্জ চীনের অবিচ্ছেদ্য ভূখণ্ড। ওই এলাকায় চীনের কোস্টগার্ডের টহল ও আইন প্রয়োগ কার্যক্রম পুরোপুরি আইনসম্মত।

চিয়াং লুয়ে আরও বলেন, সংশ্লিষ্ট জলসীমায় জাপানের উস্কানিমূলক ও সার্বভৌমত্ব লঙ্ঘনকারী কর্মকাণ্ড অবিলম্বে বন্ধ করা উচিত।

তিনি জোর দিয়ে বলেন, তিয়াওইউ দ্বীপের আশপাশের জলসীমায় চীনের কোস্টগার্ড ভবিষ্যতেও নিয়মিত অধিকার সংরক্ষণ ও আইন প্রয়োগ কার্যক্রম চালিয়ে যাবে এবং চীনের সার্বভৌমত্ব ও সামুদ্রিক অধিকার দৃঢ়ভাবে রক্ষা করবে।

নাহার/হাশিম

তথ্য ও ছবি-সিনহুয়া।

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to providing accurate, well-researched, and trustworthy content.

Fact-Checked

This article has been thoroughly fact-checked by our editorial team.

Expert Review

Reviewed by subject matter experts for accuracy and completeness.

Regularly Updated

We regularly update our content to ensure it remains current.

Unbiased Coverage

We strive to present balanced information.