Thursday, July 9, 2026
Live

পাকিস্তানের ট্রেন হামলায় চীনের নিন্দা, সন্ত্রাসবিরোধী সহযোগিতা জোরদারের অঙ্গীকার

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
পাকিস্তানের ট্রেন হামলায় চীনের নিন্দা, সন্ত্রাসবিরোধী সহযোগিতা জোরদারের অঙ্গীকার

পাকিস্তানে একটি যাত্রীবাহী ট্রেনে ভয়াবহ সন্ত্রাসী হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে চীন। রোববারের এ হামলায় ২৪ জন প্রাণহানির ঘটনায় গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছে দেশটি।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং সোমবার নিয়মিত ব্রিফিংয়ে বলেন, নিহত এবং আহতের পরিবারের প্রতি গভীর শোক এবং সহানুভূতি জানাচ্ছে বেইজিং।

তিনি আরও বলেন, ‘চীন সব ধরনের সন্ত্রাসবাদের দৃঢ় বিরোধিতা করে এবং সন্ত্রাস দমনে পাকিস্তানের প্রচেষ্টাকে সবসময় সমর্থন করে যাবে। পাশাপাশি সামাজিক স্থিতিশীলতা ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সহযোগিতা অব্যাহত থাকবে।’

মুখপাত্র জানান, আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় পাকিস্তানের সঙ্গে সন্ত্রাসবিরোধী সহযোগিতা আরও জোরদার করতে চীন প্রস্তুত রয়েছে।

সূত্র: সিএমজি বাংলা

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.