Wednesday, June 10, 2026
Live

মহাকাশ স্টেশনে প্রথমবারের মতো ইঁদুর নিয়ে পরীক্ষা চালাবে চীন

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
মহাকাশ স্টেশনে প্রথমবারের মতো ইঁদুর নিয়ে পরীক্ষা চালাবে চীন
মহাকাশ স্টেশনে প্রথমবারের মতো ইঁদুর নিয়ে পরীক্ষা চালাবে চীন

চীন প্রথমবারের মতো নিজেদের মহাকাশ স্টেশন থিয়ানকংয়ে ইঁদুর নিয়ে বৈজ্ঞানিক পরীক্ষা চালাতে যাচ্ছে। বৃহস্পতিবার চায়না ম্যানড স্পেস এজেন্সি জানিয়েছে, শেনচৌ-২১ মহাকাশযানে চারটি ইঁদুর (দুটি পুরুষ ও দুটি স্ত্রী) মহাকাশ স্টেশনে পাঠানো হবে।

মহাকাশের পরিবেশ, বিশেষ করে মাইক্রোগ্র্যাভিটি ও ছোট আবদ্ধ স্থান ইঁদুরের আচরণে কেমন প্রভাব ফেলে তা পরীক্ষা করা হবে।
পরে ইঁদুরগুলোকে আবার পৃথিবীতে ফিরিয়ে আনা হবে। এরপর তাদের বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গ ও টিস্যু কীভাবে মহাকাশের পরিবেশে প্রতিক্রিয়া দেখিয়েছে তা নিয়ে গভীর গবেষণা করা হবে।

শেনচৌ-২১ মহাকাশযান শুক্রবার রাতে চিউছুয়ান স্যাটেলাইট উৎক্ষেপণ কেন্দ্র থেকে উৎক্ষেপণের কথা রয়েছে। এই মিশনে চীনা নভোচারী চাং লু, উ ফেই ও চাং হোংচাং ২৭টি নতুন বৈজ্ঞানিক পরীক্ষা পরিচালনা করবেন।

সূত্র: সিএমজি

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.