Saturday, May 30, 2026
Live

প্যারিসে চীন–ফ্রান্স সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ সহযোগিতা ফোরাম অনুষ্ঠিত

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
ডলারের বিপরীতে শক্তিশালী ইউয়ান

ফ্রান্সের রাজধানী প্যারিসে চীন ও ফ্রান্সের মধ্যে সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ সহযোগিতা বিষয়ক ফোরাম অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার অনুষ্ঠিত এ ফোরামে উভয় দেশের বিশেষজ্ঞরা ঐতিহাসিক ও সাংস্কৃতিক সম্পদ সংরক্ষণ নিয়ে আলোচনা করেন।

চীনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় শায়ানসি প্রদেশ থেকে আসা বিশেষজ্ঞরা এবং ফরাসি গবেষকেরা এই আলোচনায় অংশ নেন।

ফোরামে উভয় দেশের বিশেষজ্ঞরা সম্রাট ছিন শি হুয়াং-এর সমাধি থেকে পাওয়া কাঠের নিদর্শনসহ বিভিন্ন প্রত্নতাত্ত্বিক সামগ্রী নিয়ে একাডেমিক মতবিনিময় করেন।

২০১৪ সাল থেকে শায়ানসি প্রদেশ ফরাসি হেরিটেজ সায়েন্স ফাউন্ডেশনসহ বিভিন্ন ফরাসি প্রতিষ্ঠানের সঙ্গে তিনটি বড় যৌথ প্রকল্প পরিচালনা করছে। এসব প্রকল্পের মধ্যে রয়েছে কংশু মন্দিরের রঙিন কাঠের কাঠামো সংরক্ষণ, মাওলিং সমাধির পাথরের ভাস্কর্য সংরক্ষণ এবং ছিন শি হুয়াং-এর সমাধি এলাকার কাঠ ও মাটির প্রত্নবস্তুর সংরক্ষণ।

দুই দেশের এই সহযোগিতামূলক প্রকল্পগুলো চীন–ফ্রান্স উচ্চপর্যায়ের মানুষে মানুষে সংলাপ কাঠামোর অধীনে বারবার স্বীকৃতি পেয়েছে এবং রাষ্ট্রপ্রধান পর্যায়ের কূটনৈতিক অর্জনের অংশ হিসেবে বিবেচিত হচ্ছে।

নাহার/হাশিম

তথ্য ও ছবি-সিসিটিভি।

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.