Saturday, September 19, 2026
Live

কপ-৩০ তে চীনের উদ্যোগে জলবায়ু পরিবর্তন নিয়ে সহযোগিতা ফোরাম

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated: ★ 4.4 (5)
কপ-৩০ তে চীনের উদ্যোগে জলবায়ু পরিবর্তন নিয়ে সহযোগিতা ফোরাম

সোমবার ব্রাজিলের বেলেমে শুরু হয়েছে ৩০তম জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন বা কপ-৩০। পাশাপাশি "চায়না প্যাভিলিয়ন" নামে জলবায়ু বিষয়ক একটি উচ্চ-পর্যায়ের দক্ষিণ-দক্ষিণ সহযোগিতা নিয়ে সাইড লাইন ফোরামও অনুষ্ঠিত হয়। এই ফোরামের লক্ষ্য ছিল জলবায়ু পরিবর্তন মোকাবিলায় গ্লোবাল সাউথ বা দক্ষিণের দেশগুলোর মধ্যে ঐক্যমত তৈরি করা, বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ (বিআরআই)-এর কাঠামোর অধীনে দক্ষিণ-দক্ষিণ সহযোগিতা আরও গভীর করা, যৌথভাবে সবুজ ও নিম্ন-কার্বন আধুনিকতাকে উৎসাহিত করা এবং টেকসই উন্নয়নের জন্য নতুন পথ অন্বেষণ করা।

চীনের পরিবেশ ও বাস্তুসংস্থান মন্ত্রী হুয়াং রানকিউ তাঁর বক্তব্যে বলেন, জলবায়ু পরিবর্তন বিষয়ে দক্ষিণ-দক্ষিণ সহযোগিতা এগিয়ে নিতে এবং অন্যান্য উন্নয়নশীল দেশগুলোর সাথে যৌথভাবে জলবায়ু চ্যালেঞ্জ মোকাবিলা করতে চায় চীন। পাশাপাশি দেশটি সবুজ উন্নয়নের অর্জনগুলো একসঙ্গে ভাগ করে নিতে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি আরও বলেন, চীন এ পর্যন্ত ৪৩টি উন্নয়নশীল দেশের সাথে ৫৫ টি দক্ষিণ-দক্ষিণ জলবায়ু সহযোগিতা চুক্তি স্বাক্ষর করেছে। এই ফোরামে "ক্লিন স্টোভস" ফ্ল্যাগশিপ প্রকল্পের আনুষ্ঠানিক সূচনাও করা হয়।

এই প্রকল্পের লক্ষ্য হলো উন্নয়নশীল দেশগুলোতে গৃহস্থালি দূষণ কমানো ও জ্বালানি কাঠ ব্যবহার হ্রাস করা। এছাড়াও জলবায়ু পরিবর্তন মোকাবিলায় তাদের সক্ষমতা জোরদার এবং সবুজ, নিম্ন-কার্বন উন্নয়ন চালিয়ে যেতে সাহায্য করা। সেই সাথে নারী ও শিশুদের স্বাস্থ্য রক্ষা করা। চায়না প্যাভিলিয়ন সিরিজটি নভেম্বর ১০ থেকে ২১ তারিখ পর্যন্ত চলবে। পরবর্তী অধিবেশনগুলোতে চীনে কার্বন উন্নয়নের গুণগত মান ও অভিজ্ঞতা বিনিময়, কার্বন শিখর ও নিরপেক্ষতা অর্জনে চীনের পদ্ধতি এবং চীনের জ্বালানি রূপান্তর ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়নসহ বিভিন্ন বিষয় আলোচনা হবে।

রাসেল/আজাদ তথ্য ও ছবি: সিসিটিভি

Rate This Article

4.4
out of 5
★★★★☆
5 ratings

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Featured Products

View All

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.