Sunday, August 30, 2026
Live

স্লোভাকিয়ার সঙ্গে আইনসভা পর্যায়ের বিনিময় জোরদারে আগ্রহী চীন: ভাইস-চেয়ারম্যান

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated: ★ 4.8 (5)
মহাকাশ স্টেশনের মূল মডিউলের সাথে থিয়ানচৌ-১০ কার্গো স্পেসশিপের সফল ডকিং

চীনের জাতীয় গণ-কংগ্রেসের (এনপিসি) স্থায়ী কমিটির ভাইস-চেয়ারম্যান লি হোংচোং বলেছেন, চীনের জাতীয় গণ-কংগ্রেস স্লোভাক জাতীয় পরিষদের সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে সর্বস্তরের বিনিময় জোরদার, আইনসভা সংস্থাগুলোর কার্যকর ভূমিকা কাজে লাগাতে এবং দ্বিপক্ষীয় সম্পর্কের আরও উন্নয়নে অবদান রাখতে আগ্রহী। চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির রাজনৈতিক ব্যুরোর সদস্য লি হোংচোং স্লোভাকিয়া সফরকালে ব্রাতিস্লাভায় এ কথা বলেন।

সোমবার থেকে বুধবার স্লোভাকিয়া সফর করেন তিনি। এ সময় তিনি স্লোভাকিয়া সফরে একটি প্রতিনিধিদলের নেতৃত্ব দেন। ব্রাতিস্লাভায় লি হোংচোং পৃথকভাবে স্লোভাক প্রেসিডেন্ট পিটার পেল্লেগ্রিনি স্লোভাক প্রধানমন্ত্রী রবার্ট ফিকো এবং স্লোভাক জাতীয় পরিষদের স্পিকার রিচার্ড রাসির সঙ্গে সাক্ষাৎ করেন। এছাড়া তিনি স্লোভাক জাতীয় পরিষদের ডেপুটি স্পিকার তিবর গাসপারের সঙ্গে বৈঠক করেন।

লি বলেন, চীনের প্রেসিডেন্ট সি চিন পিং এবং স্লোভাক নেতাদের কৌশলগত দিক-নির্দেশনায় চীন-স্লোভাকিয়া কৌশলগত অংশীদারত্বের উন্নয়ন নতুন পর্যায়ে প্রবেশ করেছে। উভয় পক্ষের রাজনৈতিক পারস্পরিক আস্থা আরও সুদৃঢ় করা প্রয়োজন। এছাড়া ঐতিহ্যগত বন্ধুত্ব গভীরে নেওযা এবং একে অপরের মূল স্বার্থ ও গুরুত্বপূর্ণ উদ্বেগের বিষয়ে দৃঢ় সমর্থন অব্যাহত রাখাও গুরুত্বপূর্ণ, যেন দ্বিপক্ষীয় সম্পর্কের ভিত্তি আরও শক্তিশালী হয়।

লি উল্লেখ করেন, এ বছর চীনের ১৫তম পঞ্চবার্ষিক পরিকল্পনার প্রথম বছর এবং চীনের অর্থনীতি ভালোভাবে এগিয়ে চলছে।

স্লোভাকিয়ার পক্ষ থেকে জানানো হয়, তারা প্রধান রাষ্ট্র হিসেবে চীনের অবস্থান এবং স্লোভাকিয়া-চীন বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে অত্যন্ত গুরুত্ব দেয়। স্লোভাকিয়া দৃঢ়ভাবে এক-চীন নীতি অনুসরণ করে এবং অর্থনীতি, বাণিজ্য, সংস্কৃতিসহ বিভিন্ন ক্ষেত্রে চীনের সঙ্গে ঘনিষ্ঠ বিনিময় ও সহযোগিতা জোরদারে প্রস্তুত।

তারা আরও বেশি চীনা প্রতিষ্ঠানকে স্লোভাকিয়ায় বিনিয়োগ ও ব্যবসা পরিচালনার আহ্বান জানায়। তারা আশা প্রকাশ করেন, সরকার দুই দেশের আইনসভাগুলোর মধ্যে বিনিময় জোরদার করবে এবং স্লোভাকিয়া-চীন কৌশলগত অংশীদারত্বকে আরও গতিশীল করে তুলবে।

লি হোংচোং স্লোভাকিয়ায় অবস্থানরত চীনা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গেও আলোচনা করেন এবং চীন-চেকোস্লোভাক মৈত্রী খামারের ৭০তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত একটি আলোকচিত্র প্রদর্শনী পরিদর্শন করেন।

সাকিব/ জেনিফার/ শুভ

তথ্য ও ছবি: সিনহুয়া

Rate This Article

4.8
out of 5
★★★★⯨
5 ratings

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Featured Products

View All

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.