Saturday, June 20, 2026
Live

চীনে নতুন মাদকসেবী কমেছে ৪০ শতাংশ

সিএমজি
সিএমজি ডেস্ক সম্পাদক
Published: Updated:
চীনে নতুন মাদকসেবী কমেছে ৪০ শতাংশ

জুন ১৭, সিএমজি বাংলা ডেস্ক: ২০২৫ সালে চীনে ৩৫ বছরের কম বয়সী নতুন মাদকসেবীর সংখ্যা আগের বছরের তুলনায় ৪১.৬ শতাংশ কমেছে। দেশটির মাদকবিরোধী কর্তৃপক্ষ বলছে, তরুণদের মধ্যে মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি পাওয়ায় এ অগ্রগতি অর্জিত হয়েছে।

বুধবার এক সংবাদ সম্মেলনে চীনের জাতীয় মাদক নিয়ন্ত্রণ কমিশনের কার্যালয়ের কর্মকর্তা ওয়েই শিয়াওচুন এ তথ্য জানান।

তিনি বলেন, মাদকসংক্রান্ত অপরাধ দমন, জনসচেতনতামূলক কার্যক্রম এবং আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের মাধ্যমে তরুণদের মধ্যে মাদকাসক্তি প্রতিরোধে চীন উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে।

চীনের জননিরাপত্তা মন্ত্রণালয়ের মাদক নিয়ন্ত্রণ ব্যুরোর প্রধান এবং জাতীয় মাদক নিয়ন্ত্রণ কমিশনের কার্যালয়ের নির্বাহী উপপরিচালক ওয়েই জানান, ২০২৫ সালে দেশজুড়ে প্রায় ২৭ হাজার মাদকসংক্রান্ত ফৌজদারি মামলা নিষ্পত্তি করা হয়েছে।

ফয়সল/হাশিম

তথ্য ও ছবি: সিনহুয়া।

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

ডেস্ক সম্পাদক

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.