Saturday, September 19, 2026
Live

চীন-নরওয়ে পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক: দুই দেশের নেতাদের গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নের অঙ্গীকার

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated: ★ 4.2 (5)
চীন-নরওয়ে পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক: দুই দেশের নেতাদের গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নের অঙ্গীকার

চীন নরওয়েকে ইউরোপের একটি গুরুত্বপূর্ণ ও নির্ভরযোগ্য অংশীদার হিসেবে দেখে বলে মন্তব্য করেছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। মঙ্গলবার বেইজিংয়ে সফররত নরওয়ের পররাষ্ট্রমন্ত্রী এসপেন বার্থ আইদে’র সঙ্গে বৈঠকে এমন মন্তব্য করেন ওয়াং ই। এ সময় দুই দেশের পারস্পরিক সম্পর্ক ও বৈশ্বিক সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা করেন তারা।

বৈঠকে ওয়াং ই আশা প্রকাশ করেন, নরওয়ে চীনের প্রতি ইতিবাচক, বাস্তবসম্মত ও স্থিতিশীল নীতি বজায় রাখবে। তিনি দুই দেশের নেতাদের মধ্যে গৃহীত সিদ্ধান্তগুলো বাস্তবায়নের আহ্বান জানান এবং পারস্পরিক শ্রদ্ধা, উন্মুক্ততা ও পারস্পরিক লাভের ভিত্তিতে সহযোগিতা বাড়ানোর ওপর জোর দেন। নরওয়ের পররাষ্ট্রমন্ত্রী আইদে বলেন, নরওয়ে দৃঢ়ভাবে “এক চীন নীতি” অনুসরণ করে। তিনি জানান, নরওয়ের কোম্পানিগুলো চীনের বাজারে বিনিয়োগ বাড়াতে আগ্রহী।

তিনি আরও বলেন, চীনের “গ্লোবাল গভর্নেন্স ইনিশিয়েটিভ” নরওয়ের দৃষ্টিভঙ্গির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এবং নরওয়ে চীনের সঙ্গে মিলে জাতিসংঘ সনদের চেতনা ও নিয়মভিত্তিক বহুপাক্ষিক বাণিজ্যব্যবস্থা রক্ষা করতে চায়। উভয় পক্ষ তাদের উন্নয়ন কৌশলগুলোর সমন্বয় জোরদার করা, বাণিজ্য, সামুদ্রিক বিষয়, পরিবেশবান্ধব উন্নয়ন ও উদ্ভাবনসহ বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক লাভজনক সহযোগিতা সম্প্রসারণ এবং দুই দেশের ব্যবসায়ীদের জন্য স্থিতিশীল ব্যবসায়িক পরিবেশ তৈরিতে সম্মত হয়।

জেনিফার/শুভ তথ্য ও ছবি: সিসিটিভি

Rate This Article

4.2
out of 5
★★★★☆
5 ratings

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Featured Products

View All

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.