Sunday, July 26, 2026
Live

চীন-পাকিস্তান ও বাংলাদেশের সঙ্গে সম্পর্ক এগিয়ে নেব: ওয়াং ই’র সঙ্গে বৈঠকে ইসহাক দার

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
চীন-পাকিস্তান ও বাংলাদেশের সঙ্গে সম্পর্ক এগিয়ে নেব: ওয়াং ই’র সঙ্গে বৈঠকে ইসহাক দার

কিরগিজস্তানে শাংহাই সহযোগিতা সংস্থা-এসসিও’র সদস্য দেশের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের ফাঁকে শুক্রবার পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দারের সঙ্গে বৈঠক করেছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। বৈঠকে চীনের পররাষ্ট্রমন্ত্রী বলেন, বেইজিং-ইসলামাবাদ সম্পর্ক সবসময়ই সময়ের সঙ্গে তাল মিলিয়ে অগ্রণী ভূমিকা রাখছে।

দু’দেশের নেতার মধ্যে হওয়া ঐকমত্য বাস্তবায়নে উভয়পক্ষকে যৌথভাবে কাজ করতে হবে। যোগাযোগ ও নানা ক্ষেত্রে সহযোগিতা সক্রিয়ভাবে এগিয়ে নিয়ে আরও ঘনিষ্ঠ চীন-পাকিস্তান অভিন্ন ভবিষ্যতের কমিউনিটি গঠনের কাজ ত্বরান্বিত করতে হবে বলেও উল্লেখ ওয়াং ই।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরে পাকিস্তানের গুরুত্বপূর্ণ ভূমিকার প্রশংসা করে ওয়াং ই বলেন, সবপক্ষকে ফের সংলাপ ও আলোচনার পথে ফিরিয়ে আনা এবং স্থায়ী যুদ্ধবিরতি প্রতিষ্ঠায় ইসলামাবাদের মধ্যস্থতার প্রচেষ্টাকে চীন দৃঢ়ভাবে সমর্থন করে। বৈঠকে তিনি আরও বলেন, এসসিও ও জাতিসংঘের মতো প্ল্যাটফর্মে পাকিস্তানের সঙ্গে সমন্বয় জোরদার করে দু’দেশের অভিন্ন স্বার্থ এবং গ্লোবাল সাউথের বৈধ অধিকার ও স্বার্থ রক্ষায় চীন কাজ করতে প্রস্তুত।

এ সময় ইসহাক দার বলেন, সব পরিস্থিতিতে পাকিস্তান ও চীনের মধ্যে যোগাযোগ ও সমন্বয় বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এসসিও এবং চীন-পাকিস্তান-বাংলাদেশের মতো ত্রিপক্ষীয় সহযোগিতার দেশের সঙ্গে সমন্বয় আরও জোরদার করে এ অঞ্চলে শান্তি ও উন্নয়নে অবদান রাখতে পাকিস্তান প্রস্তুত বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার।

সূত্র: সিএমজি

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.