Tuesday, September 8, 2026
Live

জ্বালানি সহযোগিতা বাড়াচ্ছে চীন-রাশিয়া

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
জ্বালানি সহযোগিতা বাড়াচ্ছে চীন-রাশিয়া

আন্তর্জাতিক পরিবর্তিত পরিস্থিতি ও ভূ-রাজনৈতিক সংঘাতের মধ্যে চীন ও রাশিয়া জ্বালানি সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে বৈশ্বিক বাজারের স্থিতিশীলতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। রাশিয়ার ভ্লাদিভোস্তকে অষ্টম চীন-রাশিয়া এনার্জি ব্যবসায়ী ফোরামের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিং সুয়ে সিয়াং।

তিনি জানান, দু’দেশের রাষ্ট্রপ্রধানদের দূরদর্শী দিকনির্দেশনা এই কৌশলগত অংশীদারিত্বের মূল শক্তি। পারস্পরিক রাজনৈতিক আস্থা জোরদার এবং কৌশলগত যোগাযোগ বাড়িয়ে সহযোগিতা এগিয়ে নেওয়ার আহ্বান জানান তিনি।

তিনি উল্লেখ করেন, চীন ও রাশিয়ার এই পারস্পরিক লাভজনক সহযোগিতা উভয় দেশের অর্থনৈতিক উন্নয়ন ও জীবনযাত্রার মানোন্নয়নে সরাসরি অবদান রাখছে। নানা চ্যালেঞ্জ মোকাবিলা করে জ্বালানি শিল্প ও সরবরাহ শৃঙ্খলের নিরবচ্ছিন্ন প্রবাহ বজায় রাখতে যৌথ প্রক্রিয়াগুলো ব্যবহারের ওপর তিনি গুরুত্ব দেন।

একটি ন্যায্য, অন্তর্ভুক্তিমূলক এবং উন্মুক্ত বৈশ্বিক জ্বালানি শাসনব্যবস্থা গড়ে তুলতে সত্যিকারের বহুপাক্ষিকতাবাদ অনুশীলনের আহ্বান জানান। এ অনুষ্ঠানে উভয় দেশের প্রায় ৪০০ সরকারি কর্মকর্তা ও ব্যবসায়ী প্রতিনিধি উপস্থিত ছিলেন।

সূত্র: সিএমজি

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Featured Products

View All

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.