Tuesday, November 3, 2026
Live
আন্তর্জাতিক
Verified
১ মিনিটে পড়া যাবে

বিশ্ব শাসন শক্তিশালী করতে ৬ নির্দেশনা চীনের

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
প্রকাশ: আপডেট:
বিশ্ব শাসন শক্তিশালী করতে ৬ নির্দেশনা চীনের

জাতিসংঘ সাধারণ পরিষদের ষষ্ঠ কমিটির ‘জাতীয় ও আন্তর্জাতিক স্তরে আইনশাসন’ বিষয়ে ৮০তম অধিবেশনে চীনের স্থায়ী উপপ্রতিনিধি কেং শুয়াং বৃহস্পতিবার চীনের দৃষ্টিভঙ্গি উপস্থাপন করেন। তিনি জানান, বিশ্ব এখন উত্তেজনাময় পরিবর্তনের নতুন যুগে প্রবেশ করেছে, যেখানে একতরফা পদক্ষেপ ও কর্তৃত্ববাদি আচরণ আন্তর্জাতিক আইনের মূলনীতিকে অবদমন করছে।

এ পরিপ্রেক্ষিতে ছয়টি মূল বিষয় তুলে ধরেন কেং। তিনি বলেন, আন্তর্জাতিক আইন ও সম্পর্কের জন্য বৈশ্বিক মানদণ্ড হিসেবে জাতিসংঘ চার্টের লক্ষ্য ও নীতিকে ভিত্তি হিসেবে মানতে হবে, বৈশ্বিক আইন প্রণয়নে সমস্ত দেশের সমান অংশগ্রহণ, বিশেষ করে গ্লোবাল সাউথের কণ্ঠস্বর শক্তিশালী করতে হবে।

এ ছাড়া, সার্বভৌমত্বের প্রশ্নে সমতা রক্ষা, বিভিন্ন আন্তর্জাতিক চুক্তি ও শর্ত সংক্রান্ত প্রতিশ্রুতি রক্ষা করা, বাস্তব চাহিদা পূরণ করে সমবায় স্বার্থে কার্যকর কাঠামো তৈরি, জাতিসংঘ চার্টে স্পষ্টভাবে উল্লিখিত মধ্যস্থতা ও শান্তিপূর্ণ সমাধানকে উৎসাহিত করা, জাতিসংঘের নীতি মেনে আন্তর্জাতিক শাসন ও সম্পর্কের গণতান্ত্রিকীকরণ করার কথাও বলেন তিনি।
কেং শুয়াং বলেন, চীন এক্ষেত্রে সব দেশের সঙ্গে কাজ করতে প্রস্তুত। 

সূত্র: সিএমজি

 

লেখাটি রেটিং দিন

লেখাটি আপনার কেমন লেগেছে?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Featured Products

View All

আমাদের সম্পাদকীয় নীতি

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.