Saturday, September 19, 2026
Live

মার্কিন রপ্তানি নিয়ন্ত্রণ তালিকায় চীনা কোম্পানিগুলোর অধিভুক্তদের বিধি স্থগিত করার বিষয়ে চীনের মন্তব্য

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated: ★ 4.6 (5)
মার্কিন রপ্তানি নিয়ন্ত্রণ তালিকায় চীনা কোম্পানিগুলোর অধিভুক্তদের বিধি স্থগিত করার বিষয়ে চীনের মন্তব্য

মার্কিন রপ্তানি নিয়ন্ত্রণে অধিভুক্তদের বিধি স্থগিত করেছে দেশটির সংশ্লিষ্ট কৃর্তৃপক্ষ। এটি চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে কুয়ালালামপুর বাণিজ্য সংলাপে উপনীত ঐকমত্য বাস্তবায়নের জন্য যুক্তরাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এক বছরের স্থগিতাদেশের পরেও উভয়পক্ষ বিষয়টি নিয়ে আলোচনা চালিয়ে যাবে।

চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের একজন মুখপাত্র, রপ্তানি নিয়ন্ত্রণে মার্কিন অধিভুক্তদের বিধি স্থগিত করার বিষয়ে সাংবাদিকের প্রশ্নের জবাবে এ সব কথা বলেছেন। মুখপাত্র বলেন, চীন লক্ষ্য করেছে যে, যুক্তরাষ্ট্র গত ১০ নভেম্বর থেকে ২০২৬ সালের ৯ নভেম্ব পর্যন্ত তার রপ্তানি নিয়ন্ত্রণে অধিভুক্তদের বিধি স্থগিত করার ঘোষণা দিয়েছে। এই সময়ের মধ্যে, মার্কিন রপ্তানি নিয়ন্ত্রণ ‘সত্তা তালিকা’ বা অন্যান্য নিষেধাজ্ঞার তালিকায় তালিকাভুক্ত কোম্পানিগুলো, যার অধীন কোম্পানিগুলোতে তার ৫০ শতাংশ এর বেশি শেয়ার থাকলেও, সে অধিভুক্ত কোম্পানিগুলো নিষেধাজ্ঞার তালিকায় থাকবে না।

মুখপাত্র আরও বলেন, চীন যুক্তরাষ্ট্রের সাথে পারস্পরিক শ্রদ্ধা এবং সমান আলোচনার নীতিগুলোকে সমুন্নত রেখে, সংলাপ এবং বিনিময় জোরদার করতে, পার্থক্যগুলো সঠিকভাবে নিরসন করতে এবং দুই দেশের উদ্যোগের মধ্যে পারস্পরিক উপকারী সহযোগিতা প্রচারের জন্য এবং বিশ্বব্যাপী শিল্প ও সরবরাহ-শৃঙ্খলের নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করার জন্য অনুকূল পরিস্থিতি তৈরি করতে যৌথভাবে কাজ করতে ইচ্ছুক।

(রুবি/হাশিম/সুবর্ণা) 

Rate This Article

4.6
out of 5
★★★★⯨
5 ratings

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Featured Products

View All

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.