Tuesday, November 3, 2026
Live
আন্তর্জাতিক
Verified
১ মিনিটে পড়া যাবে

আর্কটিকের তলদেশে চীনের প্রথম মানব-অভিযান

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
প্রকাশ: আপডেট:
আর্কটিকের তলদেশে চীনের প্রথম মানব-অভিযান

আর্কটিক মহাসাগরের কঠিন পরিবেশ জয় করেছে চীন। চিয়াওলং সাবমার্সিবল যানে করে বরফের নিচে প্রথম মানব-ডুব সফলভাবে সম্পন্ন করেছে চীনা বিজ্ঞানীরা। সম্প্রতি ঐতিহাসিক এ সাফল্য অর্জিত হয়েছে মাদারশিপ শেনহাই-১ এবং আইসব্রেকার শুয়েলং-২-এর সহযোগিতায়।

অভিযানের প্রাথমিক পর্যবেক্ষণে দেখা গেছে, আর্কটিকের গভীর সমুদ্রের বিস্তৃর্ণ এলাকাজুড়ে থাকা জীববৈচিত্র্য। ঘনত্ব ও আকারে উল্লেখযোগ্য পার্থক্যও দেখেছেন চীনা বিজ্ঞানীরা। তারা বলছেন, এই তথ্যগুলো মেরু অঞ্চলের জীববৈচিত্র্য সম্পর্কে জানা এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মূল্যায়নে কাজে আসবে।
অভিযান দলের মতে, বরফাচ্ছন্ন আর্কটিক মহাসাগরের গভীর ডুব দেওয়া সহজ কাজ নয়। সেখানকার বাতাস, ঢেউ, স্রোত, বরফ, কুয়াশা ও প্রবল শীত—সবকিছুই অভিযানকে বেশ জটিল করে তোলে।

চীনের জাতীয় গভীর সমুদ্র কেন্দ্রের ডুবুরি ছি হাইবিন জানান, আর্কটিকে ডুব দেওয়ার ক্ষেত্রে বড় চ্যালেঞ্জ হলো সঠিক ডাইভিং পয়েন্ট নির্বাচন। চারপাশে বরফ ভাসতে থাকে, প্রতিটি পদক্ষেপ নিতে হয় হিসাব কষে।

গত জুলাইয়ে চীন প্রথমবারের মতো মেরু অঞ্চলে মানববাহী সাবমার্সিবল অভিযান শুরু করে। আগস্টের শুরুতে আর্কটিক মহাসাগরে মিলিত হয় শুয়েলং-২ ও শেনহাই-১। এর পর শেনহাই-১ থেকে চিয়াওলং বরফাচ্ছন্ন জলে ডুব দেয়। কেন্দ্রের উপপরিচালক শু শুয়েই জানালেন, চিয়াওলং-এর এই অভিযানের ফলে চীন এখন সমুদ্রের সব অঞ্চলে অভিযান চালানোর সক্ষমতা অর্জন করেছে।

সূত্র: সিএমজি

লেখাটি রেটিং দিন

লেখাটি আপনার কেমন লেগেছে?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Featured Products

View All

আমাদের সম্পাদকীয় নীতি

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.