Thursday, July 9, 2026
Live

উপসাগরীয় অঞ্চলের উন্নয়নে চীনের নতুন পদক্ষেপ

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
উপসাগরীয় অঞ্চল উন্নয়নে চীনের নতুন পদক্ষেপ

কুয়াংতোং-হংকং-ম্যাকাও বৃহত্তর উপসাগরীয় অঞ্চলের সামগ্রিক উন্নয়নকে আরও গতিশীল করার লক্ষ্যে এ অঞ্চলের পণ্য বাণিজ্যের সমন্বিত তথ্য যৌথভাবে প্রকাশ করার সিদ্ধান্ত নিয়েছে চীন।

উন্নত ও বিশ্বমানের এই সিটি ক্লাস্টারের অগ্রগতিতে সহায়তা দিতে চীনের শুল্ক প্রশাসন সম্প্রতি ২০টি পদক্ষেপের একটি প্যাকেজ ঘোষণা করেছে। সামগ্রিক বাণিজ্য তথ্য প্রকাশের সিদ্ধান্তটি এই প্যাকেজেরই অংশ। হংকং ও ম্যাকাও বিশেষ প্রশাসনিক অঞ্চলের পাশাপাশি চীনের অর্থনৈতিক পাওয়ারহাউস খ্যাত কুয়াংতোং প্রদেশের কুয়াংচৌ, শেনচেন ও চুহাইসহ মোট ৯টি মূল ভূখণ্ডের শহর নিয়ে এই শক্তিশালী অর্থনৈতিক অঞ্চলটি গঠিত।

বর্তমানে এই অঞ্চলের মূল ভূখণ্ডের শহরসমূহ, হংকং এবং ম্যাকাও-এর বাণিজ্য সংক্রান্ত তথ্য আলাদা পরিসংখ্যান ব্যবস্থার অধীনে আলাদাভাবে প্রণয়ন করা হয়। এর ফলে সরাসরি যোগফলের মাধ্যমে পুরো অঞ্চলের একটি সামগ্রিক চিত্র বা উপাত্ত বের করা চ্যালেঞ্জিং ছিল।

চীনের শুল্ক প্রশাসনের কর্মকর্তা লিন শ্যাওপিন জানান, চীনের মূল ভূখণ্ডের শুল্ক কর্তৃপক্ষ এখন হংকং ও ম্যাকাও-এর কর্মকর্তাদের সাথে যৌথভাবে কাজ করবে। তারা এই বৃহত্তর উপসাগরীয় অঞ্চলের পণ্য বাণিজ্যের একটি সমন্বিত উপাত্ত তৈরি ও গবেষণা করবেন এবং উপযুক্ত সময়ে তা প্রকাশ করবেন।

চলতি বছরের প্রথম চার মাসে এই অঞ্চলের মূল ভূখণ্ডের ৯টি শহরের আমদানি ও রপ্তানি গত বছরের একই সময়ের তুলনায় ১৮ দশমিক ৪ শতাংশ বেড়েছে। এর আর্থিক মূল্য দাঁড়িয়েছে ৩ দশমিক ৪ ট্রিলিয়ন ইউয়ান, যা দেশের সামগ্রিক বৈদেশিক বাণিজ্য প্রবৃদ্ধিতে অবদান রেখেছে প্রায় এক-চতুর্থাংশ।

সূত্র: সিএমজি বাংলা

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.