Sunday, August 30, 2026
Live

বেইতৌ ঘিরে চীনের প্রযুক্তি বিপ্লব, বাড়ছে বৈশ্বিক প্রভাব

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated: ★ 4.4 (5)
বেইতৌ ঘিরে চীনের প্রযুক্তি বিপ্লব, বাড়ছে বৈশ্বিক প্রভাব

ক্রমেই বদলে যাচ্ছে চীনের ডিজিটাল অর্থনীতির মানচিত্র। স্যাটেলাইট প্রযুক্তিকে কেন্দ্র করে গড়ে ওঠা নতুন শিল্পজগতে এখন সবচেয়ে আলোচিত নাম বেইতৌ স্যাটেলাইট নেভিগেশন সিস্টেম।

২০২৫ সালে বেইতৌ স্পেস টাইম শিল্প রেকর্ড প্রবৃদ্ধি অর্জন করেছে। সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে এসেছে যে, এ শিল্পের মোট উৎপাদন মূল্য দাঁড়িয়েছে প্রায় ১ দশমিক ৩ ট্রিলিয়ন ইউয়ান—যা চীনের উচ্চপ্রযুক্তি খাতের জন্য গুরুত্বপূর্ণ মাইলফলক।

শুধু ন্যাভিগেশন বা পথ নির্দেশনার মধ্যে সীমাবদ্ধ নেই বেইতৌ। সময়ের সঙ্গে এটি রূপ নিয়েছে পূর্ণাঙ্গ স্পেস-টাইম সার্ভিস ইকোসিস্টেমে। রিমোট সেন্সিং, জিআইএস প্রযুক্তি, মোবাইল যোগাযোগ এবং স্মার্ট ডিভাইসের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে এখন বহুস্তরীয় প্রযুক্তি অবকাঠামো হিসেবে ব্যবহৃত হচ্ছে।

চীন ইতোমধ্যে এই প্রযুক্তিকে ঘিরে গড়ে তুলেছে একটি প্রায় সম্পূর্ণ স্বয়ংসম্পূর্ণ শিল্প ও সরবরাহ শৃঙ্খল। চিপ, অ্যান্টেনা, মডিউল থেকে শুরু করে অ্যাপ্লিকেশন সার্ভিস—সব ক্ষেত্রেই দেশীয় সক্ষমতা দ্রুত বাড়ছে, যা বৈশ্বিক বাজারে নিজদের অবস্থানকে করেছে আরও দৃঢ়।

শুধু ২০২৫ সালেই বেইতৌ সমর্থিত টার্মিনাল ডিভাইস বিক্রি হয়েছে ৪১ কোটির বেশি। একই সময়ে এর সুবিধাসম্পন্ন বিভিন্ন ডিভাইসের মোট ব্যবহারকারী ছাড়িয়েছে ২২০ কোটি।

ডিজিটাল রূপান্তর, স্মার্ট সিটি ও স্বয়ংক্রিয় প্রযুক্তির দ্রুত বিস্তারের কারণে উচ্চ-নির্ভুলতা সম্পন্ন রিয়েল-টাইম ডেটার চাহিদা বাড়ছে। আর সেই চাহিদাকে কেন্দ্র করে বৈশ্বিক প্রযুক্তি প্রতিযোগিতায় নিজেদের অবস্থান আরও শক্ত করছে চীন।

সূত্র: সিএমজি বাংলা

Rate This Article

4.4
out of 5
★★★★☆
5 ratings

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Featured Products

View All

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.