Wednesday, November 4, 2026
Live
আন্তর্জাতিক
Verified
১ মিনিটে পড়া যাবে

টাইফুনে ক্ষতিগ্রস্ত ফিলিপাইনকে মানবিক সহায়তা পাঠাল চীন

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
প্রকাশ: আপডেট:
টাইফুনে ক্ষতিগ্রস্ত ফিলিপাইনকে মানবিক সহায়তা পাঠাল চীন

টাইফুনে ক্ষতিগ্রস্ত ফিলিপাইনকে মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও জরুরি ত্রাণসামগ্রী পাঠিয়েছে চীন। মঙ্গলবার বেইজিংয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন চিয়ান। সম্প্রতি ফিলিপাইনে টাইফুন কালমেগি এবং সুপার টাইফুনের আঘাতে অনেক মানুষের প্রাণহানি ঘটে, লাখো মানুষ বাড়ি-ঘর হারায় এবং বিস্তৃত ক্ষয়ক্ষতি দেখা দেয়।

লিন চিয়ান বলেন, চীন ফিলিপাইনের বিভিন্ন এলাকায় টাইফুনের কারণে সৃষ্ট প্রাণহানি ও সম্পদ ক্ষতির বিষয়টি গভীরভাবে লক্ষ্য করেছে। আমরা নিহতদের প্রতি শোক প্রকাশ করছি এবং শোকসন্তপ্ত পরিবার ও নিখোঁজদের স্বজনদের প্রতি আমাদের সমবেদনা জানাচ্ছি।

তিনি আরও বলেন, মানবিক দৃষ্টিকোণ থেকে চীন নগদ অর্থ ও জরুরি ত্রাণসামগ্রী পাঠিয়েছে। পাশাপাশি চীনের বিভিন্ন প্রদেশ ‘সিস্টার-প্রোভিন্স’ চ্যানেলের মাধ্যমে ক্ষতিগ্রস্ত এলাকায় সহায়তা পৌঁছে দিচ্ছে।

নাহার/আজাদ তথ্য ও ছবি-সিনহুয়া

লেখাটি রেটিং দিন

লেখাটি আপনার কেমন লেগেছে?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Featured Products

View All

আমাদের সম্পাদকীয় নীতি

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.