Wednesday, June 10, 2026
Live

ফিলিপাইনকে উসকানি বন্ধে কঠোর বার্তা চীনের: সামরিক মুখপাত্রের হুঁশিয়ারি

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
ফিলিপাইনকে উসকানি বন্ধে কঠোর বার্তা চীনের: সামরিক মুখপাত্রের হুঁশিয়ারি

দক্ষিণ চীন সাগরে ফিলিপাইন ও তার সহযোগীদের সাম্প্রতিক যৌথ সামরিক মহড়া প্রসঙ্গে চীন কঠোর প্রতিক্রিয়া জানিয়েছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র চিয়াং বিন ফিলিপাইনকে ‘সীমালঙ্ঘন, উসকানি এবং অপপ্রচার’ বন্ধ করার জন্য জোরালো আহ্বান জানিয়েছেন।

গণমাধ্যমের প্রশ্নের জবাবে মুখপাত্র চিয়াং বিন বলেন, চীন বিশ্বাস করে সংশ্লিষ্ট দেশগুলোর মধ্যে প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতা কোনও তৃতীয় পক্ষকে লক্ষ্যবস্তু করা বা তাদের স্বার্থের ক্ষতি করবে না, অথবা আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতাকে ক্ষুণ্ন করবে না।

তিনি জোর দিয়ে বলেন, দক্ষিণ চীন সাগরের উত্তেজনার মূল কারণ হলো ফিলিপাইন পক্ষ ঘন ঘন বাইরের শক্তিগুলোকে টেনে এনে সীমালঙ্ঘন ও উসকানি সৃষ্টি করছে। মুখপাত্র হুঁশিয়ারি দেন, ‘যারা প্রথমে উসকানি দেয় এবং তারপর ভুক্তভোগী সাজার চেষ্টা করে তাদের ব্ল্যাকমেইল আমরা সহ্য করব না। সমন্বয়ের মাধ্যমে শান্তি, স্থিতিশীলতা এবং উন্নয়নের জন্য আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে।’ তিনি আরও বলেন, চীন তার আঞ্চলিক সার্বভৌমত্ব ও স্বার্থ রক্ষার সিদ্ধান্তে অবিচল থাকবে।

আমরা ফিলিপাইন পক্ষকে আঞ্চলিক দেশগুলোর শান্তি ও উন্নয়নের যৌথ প্রচেষ্টা দুর্বল করা বন্ধ করতে এবং সীমালঙ্ঘন, উসকানি এবং পরিস্থিতি উত্তপ্ত করা বন্ধ করতে আহ্বান জানাই। অন্যথায়, ফিলিপাইন নিজের পায়ে নিজেই কুড়াল মারবে।

শুভ/ফয়সল তথ্য ও ছবি: সিসিটিভি

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.