চীনের রাষ্ট্রীয় পরিষদ ও জননিরাপত্তামন্ত্রী ওয়াং শিয়াওহং শুক্রবার বেইজিংয়ে মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা-এফবিআই পরিচালক কাশ প্যাটেলের সঙ্গে বৈঠক করেছেন। দু’দেশের উচিত দুই রাষ্ট্রপ্রধানের অর্জিত গুরুত্বপূর্ণ অভিন্ন সমঝোতাগুলো বাস্তবায়নের পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে গঠনমূলক সংলাপ চালিয়ে যাওয়া। বৈঠকে এমন মন্তব্য করেন ক্যাশ প্যাটেল।
তিনি আরও বলেন, মাদক নিয়ন্ত্রণ, টেলিযোগাযোগ ও অনলাইন জালিয়াতি এবং শিশু পর্নোগ্রাফির বিরুদ্ধে লড়াই, অর্থপাচার প্রতিরোধ এবং পলাতক আসামি আটকসহ নানা ক্ষেত্রে বাস্তব সহযোগিতা আরও গভীর করা উচিত।
বৈঠকে উভয় পক্ষ আইন প্রয়োগের ক্ষেত্রে পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা আরও গভীর করে যাওয়ার বিষয়ে একমত হয়।
সূত্র: সিএমজি