Friday, November 6, 2026
Live
আন্তর্জাতিক
Verified
১ মিনিটে পড়া যাবে

চীনে ভয়াবহ বন্যা ও ভূমিধসের আশঙ্কা, রেড অ্যালার্ট জারি

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
প্রকাশ: আপডেট:
চীনে ভয়াবহ বন্যা ও ভূমিধসের আশঙ্কা, রেড অ্যালার্ট জারি

চীনের মধ্যাঞ্চল ও পূর্বাঞ্চলজুড়ে মুষলধারে বৃষ্টির কারণে আকস্মিক বন্যার সর্বোচ্চ সতর্কবার্তা ‘রেড অ্যালার্ট’ জারি করেছে দেশটির পানিসম্পদ মন্ত্রণালয় এবং আবহাওয়া প্রশাসন। রোববার যৌথভাবে এই সতর্কবার্তা জারি করা হয়।

কর্তৃপক্ষ সতর্ক করে জানিয়েছে, সোমবার রাত ৮টা পর্যন্ত আনহুই প্রদেশের পশ্চিমাঞ্চল এবং হুবেই প্রদেশের পূর্বাঞ্চলে আকস্মিক পাহাড়ি বন্যার ঝুঁকি অত্যন্ত বেশি।

ঝুঁকির দিক থেকে দ্বিতীয় সর্বোচ্চ ‘অরেঞ্জ অ্যালার্ট’ জারি করা হয়েছে চেচিয়াং, আনহুই, চিয়াংসি এবং হুবেই প্রদেশের কিছু অংশে। পরিস্থিতি মোকাবিলায় স্থানীয় সরকারগুলোকে রিয়েল-টাইম পর্যবেক্ষণ জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে। একই সাথে ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারী বাসিন্দাদের দ্রুত ও নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার আদেশ দেওয়া হয়েছে।

বন্যার পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কায় চীনের প্রাকৃতিক সম্পদ মন্ত্রণালয় ও আবহাওয়া প্রশাসন যৌথভাবে শানসি, আনহুই ও হুবেইসহ ১০টি প্রদেশে ভূতাত্ত্বিক বিপর্যয়ের ‘ইয়েলো অ্যালার্ট’ জারি করেছে।

বিশেষ করে দক্ষিণ আনহুই এবং পূর্ব হুবেই অঞ্চলে ভূমিধসের ঝুঁকি আরও বেড়ে যাওয়ায় সেখানে ‘অরেঞ্জ অ্যালার্ট’ দেওয়া হয়েছে।

পরিস্থিতির ভয়াবহতা বিবেচনা করে সরকারের সব স্তরকে অবিলম্বে জরুরি আপৎকালীন প্রোটোকল সক্রিয় করার নির্দেশ দেওয়া হয়েছে। একই সাথে সাধারণ জনগণকে আবহাওয়ার প্রতি মুহূর্তের আপডেটের দিকে নজর রাখতে এবং পাহাড়ি ও ঝুঁকিপূর্ণ পর্যটন এলাকাগুলোতে ভ্রমণ না করার জন্য কঠোর পরামর্শ দেওয়া হয়েছে।

সূত্র: সিএমজি বাংলা

লেখাটি রেটিং দিন

লেখাটি আপনার কেমন লেগেছে?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Featured Products

View All

আমাদের সম্পাদকীয় নীতি

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.