চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সংবাদ সম্মেলন আজ (বুধবার) বেইজিংয়ে অনুষ্ঠিত হয়। গতকাল (মঙ্গলবার) চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই নিউইয়র্কে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের উচ্চ পর্যায়ের বৈঠক সভাপতিত্ব করেছেন।
এ সম্পর্কে এক প্রশ্নের জবাবে মুখপাত্র মাও নিং বলেন, এই মাসে নিরাপত্তা পরিষদের পালাক্রমিক সভাপতি রাষ্ট্র হিসেবে চীন ‘জাতিসংঘ সনদের উদ্দেশ্য ও লক্ষ্যসমূহ সমুন্নত রাখা এবং জাতিসংঘকে কেন্দ্র করে আন্তর্জাতিক ব্যবস্থা শক্তিশালীকরণ’ শীর্ষক একটি উচ্চ-পর্যায়ের বৈঠক আয়োজন করেছে। এই বছর জাতিসংঘে গণপ্রজাতন্ত্রী চীনের বৈধ আসন পুনরুদ্ধারের ৫৫তম বার্ষিকী। চীন ন্যায়বিচার সমুন্নত রাখতে এবং সঠিক পথে চলতে থাকবে; বহুপাক্ষিকতার পতাকাতলে সব দেশের সাথে বৃহত্তর সংহতি অর্জন করবে, আরও ন্যায়সঙ্গত ও সমতাপূর্ণ একটি বৈশ্বিক শাসনব্যবস্থা গড়ে তুলতে সহায়তা করবে এবং মানবজাতির অভিন্ন কল্যাণের সমাজ গঠনের লক্ষ্যের দিকে যৌথভাবে এগিয়ে যাবে।
(তুহিনা/তৌহিদ/শুয়েই)