Wednesday, July 29, 2026
Live

বিশ্ব উন্নয়নের প্রবক্তা ও অংশীদার হয়ে কাজ করবে চীন: ওয়াং ই

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
বিশ্ব উন্নয়নের প্রবক্তা ও অংশীদার হয়ে কাজ করবে চীন: ওয়াং ই

চীন বিশ্ব উন্নয়নের প্রবক্তা ও গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে দায়িত্বশীল ভূমিকা অব্যাহত রাখবে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। চীন নিজ উন্নয়নকে বিশ্বের সব দেশের অভিন্ন উন্নয়নের সঙ্গে যুক্ত রেখে বৈশ্বিক উন্নয়নে অবদান রাখবে। মঙ্গলবার বেইজিংয়ে ‘বৈশ্বিক উন্নয়ন উদ্যোগ-জিডিআই ৫ বছরে’ শীর্ষক উচ্চপর্যায়ের বৈঠকে তিনি এ কথা বলেন।

বৈঠকে ওয়াং ই বলেন, জিডিআই বিশ্ব উন্নয়নকে পুনরুজ্জীবিত করার ক্ষেত্রে চীনের একটি কার্যকর সমাধান ও গুরুত্বপূর্ণ অবদান হিসেবে আত্মপ্রকাশ করেছে। গেল পাঁচ বছরে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার প্রাতিষ্ঠানিক কাঠামো আরও শক্তিশালী হয়েছে এবং একের পর এক বাস্তবধর্মী প্রকল্প সফলভাবে বাস্তবায়িত হয়েছে।

বর্তমান অস্থিতিশীল ও জটিল আন্তর্জাতিক পরিস্থিতিতে জিডিআইয়ের গুরুত্ব আরও বেড়েছে বলেও জানান চীনা পররাষ্ট্রমন্ত্রী। ওয়াং ই বলেন, জাতিসংঘের উন্নয়ন কর্মসূচির সঙ্গে জিডিআইয়ের সমন্বয় জোরদার করে উন্নয়নের পতাকা সমুন্নত রাখতে সব পক্ষকে একযোগে কাজ করতে হবে।

এ সময় ওয়াং ই চারটি বিষয়ে গুরুত্বারোপ করেন। এগুলো হলো— ঐক্য ও সহযোগিতা জোরদারের মাধ্যমে শান্তিপূর্ণ উন্নয়নের পরিবেশ সৃষ্টি, সমন্বিত উদ্যোগের মাধ্যমে জাতিসংঘের ২০৩০ টেকসই উন্নয়ন এজেন্ডা বাস্তবায়নের গতি বাড়ানো, উন্মুক্ততা ও পারস্পরিক শিক্ষা-সহযোগিতা বৃদ্ধি করে উদ্ভাবনভিত্তিক উন্নয়নকে এগিয়ে নেওয়া এবং বহুপাক্ষিকতাকে সমুন্নত রেখে বৈশ্বিক সুশাসনব্যবস্থা আরও শক্তিশালী করা।

বৈঠকে অংশগ্রহণকারী বিভিন্ন দেশের প্রতিনিধিরা গেল পাঁচ বছরে জিডিআইয়ের অর্জিত সাফল্যের প্রশংসা করেন। সূত্র: সিএমজি বাংলা

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Products

View All

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.