কানাডা সফরে যাচ্ছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। এটি হবে ১০ বছর পর কোনো চীনা পররাষ্ট্রমন্ত্রীর প্রথম কানাডা সফর। আজ (শুক্রবার) বেইজিংয়ে, চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কুও চিয়া খুন, এক নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।
তিনি বলেন, বতর্মানে চীন-কানাডা সম্পর্ক ক্রমশ উন্নত হচ্ছে এবং দু’পক্ষ নতুন কৌশলগত অংশীদারিত্বের সম্পর্ক প্রতিষ্ঠার দিকে এগিয়ে নিচ্ছে।
মুখপাত্র আরও বলেন, ওয়াং ই’র আসন্ন সফর দু’দেশের সম্পর্কের আরও উন্নতির জন্য তাত্পর্যপূর্ণ। এ সফর কানাডার সাথে চীনের পারস্পরিক আস্থা আরও জোরদার করবে, দু’দেশের পারস্পরিক কল্যাণকর সহযোগিতা আরও সম্প্রসারিত করবে, মতবিরোধ নিয়ন্ত্রণ করবে, এবং দ্বিপক্ষীয় সম্পর্ককে টেকসই করবে বলে বেইজিং আশা করে। (আকাশ/আলিম/শিশির)