Wednesday, June 10, 2026
Live

মঙ্গল মিশনে থাকা চীনা নভোযানের ক্যামেরায় ধরা পড়লো মহাজাগতিক বস্তু

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
মঙ্গল মিশনে থাকা চীনা নভোযানের ক্যামেরায় ধরা পড়লো মহাজাগতিক বস্তু

৩আই/অ্যাটলাস নামের একটি মহাজাগতিক বস্তু পর্যবেক্ষণ করেছে চীনের মঙ্গল মিশনে থাকা নভোযান থিয়ানওয়েন-১। সম্প্রতি চীনা জাতীয় মহাকাশ প্রশাসন (সিএনএসএ) এ তথ্য জানিয়েছে।

হাই রেজোলিউশনের ক্যামেরায় পর্যবেক্ষণের সময় ধূমকেতু সদৃশ বস্তুটি থেকে প্রায় ৩ কোটি কিলোমিটার দূরত্বে ছিল চীনের মার্স অরবিটার থিয়ানওয়েন-১। এটি এখন পর্যন্ত ৩আই/অ্যাটলাসের সবচেয়ে কাছের পর্যবেক্ষণগুলোর একটি। তথ্য বিশ্লেষণে বস্তুটির ধূমকেতুর মতো বৈশিষ্ট্য স্পষ্টভাবে দেখা গেছে।

এই পর্যবেক্ষণ ছিল মার্স অরবিটার থিয়ানওয়েন-১ মিশনের বাড়তি কাজের অংশ। গবেষকদের মতে, মঙ্গল গ্রহের কক্ষপথে ঘুরতে থাকা অবস্থায় এমন বস্তু শনাক্ত করার সক্ষমতা ভবিষ্যতের থিয়ানওয়েন-২ মিশনের জন্য গুরুত্বপূর্ণ তথ্য দেবে। থিয়ানওয়েন-২ মিশন ইতোমধ্যে উৎক্ষেপণ করা হয়েছে।

এর লক্ষ্য হলো পৃথিবীর নিকটবর্তী একটি গ্রহাণু থেকে নমুনা সংগ্রহ এবং মেইন-বেল্ট এলাকায় থাকা ধূমকেতু অনুসন্ধান করা। ফয়সল/জেনিফার তথ্য ও ছবি: চায়না ডেইলি

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.