Wednesday, July 8, 2026
Live

চীন ও পাকিস্তানের প্রেসিডেন্দের মধ্যে শুভেচ্ছাবার্তা বিনিময়

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
চীন ও পাকিস্তানের প্রেসিডেন্দের মধ্যে শুভেচ্ছাবার্তা বিনিময়

বৃহস্পতিবার চীনের প্রেসিডেন্ট সি চিন পিং এবং পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি, দু’দেশের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৭৫ বছর বার্ষিকীতে, শুভেচ্ছাবার্তা বিনিময় করেন।

সি চিন পিং তাঁর বার্তায় বলেন, চীন ও পাকিস্তান হচ্ছে অভিন্ন ভাগ্যের ভালো বন্ধু ও সার্বক্ষণিক কৌশলগত সহযোগিতামূলক অংশীদার। কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৭৫ বছরে, আন্তর্জাতিক পরিস্থিতির শত পরিবর্তনের মাঝেও, দু’দেশের বন্ধুত্ব সবসময় মজবুত থেকেছে। দু’দেশ দীর্ঘমেয়াদী উচ্চমানের পারস্পরিক রাজনৈতিক আস্থা, উচ্চমানের বাস্তব সহযোগিতা, উচ্চমানের নিরাপত্তা সহযোগিতা, ও উচ্চমানের আন্তর্জাতিক সমন্বয় বজায় রেখেছে। পাশাপাশি, দু’পক্ষ দেশের সাথে দেশের সম্পর্কের উত্তম দৃষ্টান্ত স্থাপন করেছে।

তিনি আরও বলেন, “আমি চীন-পাকিস্তান সম্পর্কের উন্নয়নের ওপর অত্যন্ত গুরুত্ব দেই। প্রেসিডেন্ট আসিফ আলি জারদারির সাথে একযোগে, দু’দেশের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৭৫তম বার্ষিকী উপলক্ষ্যে, কৌশলগত যোগাযোগ জোরদার করতে, ঐতিহ্যবাহী বন্ধুত্ব আরও উন্নত করতে, সামগ্রিক সহযোগিতা গভীরতর করতে, এবং নতুন যুগে আরও ঘনিষ্ঠ দু’দেশের অভিন্ন কল্যাণের সমাজ প্রতিষ্ঠার কাজ এগিয়ে নিতে চাই। এতে করে দু’দেশের গণকল্যাণ বৃদ্ধি পাবে এবং আঞ্চলিক শান্তি ও উন্নয়নের জন্য অবদান রাখা যাবে।”

একই দিনে, দু’দেশের প্রধানমন্ত্রীদ্বয়ও পরস্পরকে শুভেচ্ছা জানিয়ে বার্তা বিনিময় করেন। চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াং তাঁর বার্তায় বলেন, পাকিস্তানের সাথে সম্মিলিতভাবে একতা ও সমন্বয় জোরদার করতে, চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডোরের নতুন সংস্করণ সৃষ্টি করতে, এবং দু’দেশের সার্বক্ষণিক কৌশলগত সহযোগিতামূলক অংশীদারিত্বের সম্পর্ককে সামনে এগিয়ে নিতে চায় চীন।

(আকাশ/আলিম/শিশির)

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.