ইরানের পারমাণবিক ইস্যুর শান্তিপূর্ণ ও কূটনৈতিক সমাধানে গঠনমূলক ভূমিকা অব্যাহত রাখতে চীন আগ্রহী বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।
মঙ্গলবার এক নিয়মিত ব্রিফিংয়ে মুখপাত্র মাও নিং বলেন, চীন সব সময়ই আলোচনার মাধ্যমে ইরানের পারমাণবিক ইস্যুর শান্তিপূর্ণ সমাধানকে সমর্থন করে আসছে।
তিনি আরও বলেন, আন্তর্জাতিক পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ ব্যবস্থা রক্ষা করা এবং মধ্যপ্রাচ্যসহ বিশ্বে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা চীনের লক্ষ্য।
মাও নিং আশা প্রকাশ করে বলেন, সংশ্লিষ্ট সব পক্ষ যেন আলোচনার সুযোগ কাজে লাগিয়ে এমন একটি সমাধানে পৌঁছায় যা সবার বৈধ উদ্বেগকে বিবেচনায় নেয়।
নাহার/হাশিম
তথ্য ও ছবি- সিনহুয়া।