চীনের মুদ্রা রেনমিনবি বা ইউয়ানের কেন্দ্রীয় সমতা হার বৃহস্পতিবার ৪১ পয়েন্ট বেড়ে প্রতি মার্কিন ডলারের বিপরীতে ৬.৮০৩৬-এ দাঁড়িয়েছে বলে জানিয়েছে চায়না ফরেন এক্সচেঞ্জ ট্রেড সিস্টেম।
চীনের স্পট ফরেন এক্সচেঞ্জ বাজারে ইউয়ান প্রতিদিন কেন্দ্রীয় বিনিময় হার ২ শতাংশ পর্যন্ত বাড়তে বা কমতে পারে।
মার্কিন ডলারের বিপরীতে ইউয়ানের কেন্দ্রীয় বিনিময় হার নির্ধারণ করা হয় আন্তঃব্যাংক বাজার খোলার আগে মার্কেট মেকারদের প্রদত্ত মূল্যগুলোর গড়ের ভিত্তিতে।
সূত্র: সিএমজি