Sunday, August 30, 2026
Live

চীনের প্রযুক্তি: মহাকাশে তৈরি বিদ্যুৎ যাবে স্যাটেলাইটে, আসবে পৃথিবীতেও

ফয়সল আব্দুল্লাহ
Published: Updated: ★ 4.4 (5)
চীনের প্রযুক্তি: মহাকাশে তৈরি বিদ্যুৎ যাবে স্যাটেলাইটে, আসবে পৃথিবীতেও

মহাকাশে সৌরবিদ্যুৎ কেন্দ্র স্থাপনে বড় অগ্রগতি অর্জন করেছেন চীনা বিজ্ঞানীরা। এই প্রযুক্তির মাধ্যমে মহাকাশ থেকে পৃথিবী কিংবা কক্ষপথে থাকা মহাকাশযানে তারবিহীন প্রযুক্তিতে বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হতে পারে।

চীনের শায়ানসি প্রদেশের সিতিয়ান বিশ্ববিদ্যালয়ের গবেষকরা ‘সান চেজিং’ বা ‘জুরি’ নামের প্রকল্পের আওতায় তারবিহীন বিদ্যুৎ পরিবহনের একটি পরীক্ষামূলক ব্যবস্থা তৈরি করেছেন। এই ব্যবস্থায় একই সঙ্গে একাধিক চলমান লক্ষ্যবস্তুতে বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হয়েছে।

সাম্প্রতিক পরীক্ষায় ১০০ মিটার দূরত্বে তারবিহীন বিদ্যুৎ পরিবহনের দক্ষতা ২০ দশমিক ৮ শতাংশ অর্জিত হয়েছে এবং ১ হাজার ১৮০ ওয়াট শক্তি সরবরাহ করা সম্ভব হয়েছে। ড্রোনের জন্যও একই ধরনের চার্জিং ব্যবস্থা তৈরি করা হয়েছে। পরীক্ষায় দেখা যায়, ঘণ্টায় ৩০ কিলোমিটার গতিতে উড়তে থাকা একটি ড্রোন ৩০ মিটার দূর থেকে স্থিতিশীলভাবে ১৪৩ ওয়াট শক্তি গ্রহণ করতে পারছে।

মহাকাশ সৌরবিদ্যুৎ কেন্দ্রটি হবে মূলত কক্ষপথে স্থাপিত একঝাঁক সৌরপ্যানেলের বহর। এগুলো মহাকাশের সূর্যালোক সংগ্রহ করে তা মাইক্রোওয়েভ বা লেজারের মাধ্যমে পৃথিবী বা স্যাটেলাইটে পাঠাবে।

২০১৮ সালে ‘জুরি’ প্রকল্পের প্রথম ধাপ শুরু হয়। ২০২২ সালের জুনে গবেষক দল মহাকাশ সৌরবিদ্যুৎ কেন্দ্রের জন্য বিশ্বের প্রথম পূর্ণাঙ্গ ভূমিভিত্তিক পরীক্ষামূলক যাচাই ব্যবস্থা সম্পন্ন করে। এখন প্রকল্পের দ্বিতীয় ধাপে দীর্ঘ দূরত্বে বিদ্যুৎ উৎপাদন ও পরিবহনের কাজ চলছে।

গবেষকদের মতে, সৌরশক্তি সংগ্রহ ও রূপান্তরের দক্ষতা বাড়ানো, মাইক্রোওয়েভ বিম নিয়ন্ত্রণের নির্ভুলতা উন্নত করা এবং অ্যান্টেনাকে ছোট ও হালকা করার মতো গুরুত্বপূর্ণ অগ্রগতি ইতোমধ্যে অর্জিত হয়েছে।

সূত্র: সিএমজি

Rate This Article

4.4
out of 5
★★★★☆
5 ratings

How would you rate this article?

ফয়সল আব্দুল্লাহ

ফয়সল আব্দুল্লাহ

সিএমজি

তিনি দীর্ঘদিন ধরে সাংবাদিকতা ও লেখালেখি করছেন।

Featured Products

View All

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.