Sunday, August 30, 2026
Live

চীনা প্রতিষ্ঠানের ওপর ইইউ’র বিধিনিষেধ, তীব্র বিরোধিতা চীনের

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated: ★ 4.4 (5)
চীনা প্রতিষ্ঠানের ওপর ইইউ’র বিধিনিষেধের বিরোধিতায় চীন

চীনা প্রতিষ্ঠানের বিরুদ্ধে সাইবার নিরাপত্তা ঝুঁকির অজুহাতে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) আরোপিত বিধিনিষেধের তীব্র বিরোধিতা করেছে চায়না কাউন্সিল ফর দ্য প্রোমোশন অব ইন্টারন্যাশনাল ট্রেড-সিসিপিআইটি। শুক্রবার সংস্থাটি সতর্ক করে বলেছে যে, এ ধরনের পদক্ষেপ আন্তর্জাতিক বাণিজ্য নীতিমালার পরিপন্থী এবং চীন ও ইউরোপ—উভয় পক্ষের স্বার্থকে ক্ষুণ্ন করে।

শুক্রবার নিয়মিত সংবাদ সম্মেলনে সিসিপিআইটি’র মুখপাত্র ওয়াং ইফেই বলেন, নির্দিষ্ট দেশের বা নির্দিষ্ট জাতীয় পরিচয়ের প্রতিষ্ঠানের সঙ্গে সরাসরি সাইবার ঝুঁকি যুক্ত করে তাদের ইইউ সরবরাহ শৃঙ্খল থেকে বাদ দেওয়ার প্রচেষ্টার ঘোর বিরোধিতা করে বেইজিং।

ইইউ সাইবার নিরাপত্তা আইন সংশোধনের একটি খসড়া এগিয়ে নিচ্ছে, যার আওতায় সদস্য দেশগুলোর গুরুত্বপূর্ণ অবকাঠামো নির্মাণে চীনের প্রতিষ্ঠানগুলোর অংশগ্রহণ নিষিদ্ধ করা হতে পারে।

অভিযোগ করে তিনি আরও বলেন, বাজারে প্রবেশে বাধা, বিদ্যমান যন্ত্রপাতি প্রতিস্থাপন এবং নির্দিষ্ট দেশের সরবরাহকারীদের সনদ বাতিলের মতো পদক্ষেপ সাইবার নিরাপত্তা রক্ষার প্রয়োজনীয় সীমা অতিক্রম করে। এতে বিশ্ব বাণিজ্য সংস্থার-ডব্লিউটিও মৌলিক নীতিমালা, আন্তর্জাতিক সেবা বাণিজ্য প্রতিশ্রুতি ও বিনিয়োগ সুরক্ষা বিধির লঙ্ঘন।

ওয়াংয়ের দাবি, এ আইন কার্যকর হলে ইউরোপে শত শত বিলিয়ন ইউরোর বিনিয়োগ ক্ষতিগ্রস্ত হতে পারে এবং কয়েক হাজার কর্মসংস্থান ঝুঁকিতে পড়বে।

লুৎফর/নাহার

তথ্য ও ছবি: সিসিটিভি

Rate This Article

4.4
out of 5
★★★★☆
5 ratings

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Featured Products

View All

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.