মঙ্গলবার জার্মানির ভাইস চ্যান্সেলর ও অর্থমন্ত্রী লার্স ক্লিঙ্গবিল বার্লিনে বলেন, ইরানের বিরুদ্ধে মার্কিন ও ইসরাইলের শুরু করা যুদ্ধ ইউরোপের জ্বালানি, নিরাপত্তা ও অর্থনৈতিক অবস্থাকে গুরুতরভাবে প্রভাবিত করছে। ইউরোপ যত দ্রুত সম্ভব একটি চুক্তিতে পৌঁছাতে এবং সংঘাত বন্ধ করতে চায়, পাশাপাশি, ইউরোপের নিজেদের স্থিতিস্থাপকতা ও স্বনির্ভরতা বৃদ্ধি করা উচিত।
জার্মানির ভাইস চ্যান্সেলর ও অর্থমন্ত্রী ক্লিঙ্গবিল বলেন, আমাদের উসকানি দেওয়া যুদ্ধ নয়, আমরা এই যুদ্ধে অংশও নিচ্ছি না, কিন্তু এর প্রভাব আমাদের পর্যন্ত পৌঁছেছে। তাই আমরা সব ধরনের সংলাপকে সমর্থন করি যা শান্তি অর্জনে সহায়ক। আমি অবশ্যই আশা করি, যত দ্রুত সম্ভব দীর্ঘস্থায়ী শান্তি অর্জিত হবে এবং পরিস্থিতি স্থিতিশীল হবে।
ক্লিঙ্গবিল মনে করেন, সাম্প্রতিক একের পর এক ঘটনা প্রমাণ করে যে বর্তমানে ইউরোপ গভীর ভূরাজনৈতিক পরিবর্তনের মুখোমুখি। ইউরোপের দেশগুলোকে ইউরোপের স্থিতিস্থাপকতা ও স্বনির্ভরতা বৃদ্ধির দিকে আরও মনোযোগ দেওয়া উচিত।
ক্লিঙ্গবিল বলেন, শুল্ক বিরোধসহ এই সব সমস্যা থেকে বোঝা যায় যে ইউরোপকে আরও শক্তিশালী হতে হবে এবং আরও প্রচেষ্টা চালাতে হবে। এটি আমার কাজ করার পথ এবং এটি আমার অবস্থান যা আমি বিভিন্ন অনুষ্ঠানে স্পষ্টভাবে ব্যক্ত করেছি।
জিনিয়া/তৌহিদ/তুহিনা