চীনের হুনান প্রদেশের হেংইয়াং শহরের ছিতোং কাউন্টিতে একটি কমিউনিটি স্টোরে অগ্নিকাণ্ডে প্রাণ গেছে পাঁচজনের। স্থানীয় সময় রোববার ভোরে এ ঘটনা ঘটে।
কাউন্টির জরুরি ব্যবস্থাপনা ব্যুরো জানিয়েছে, রাত ১২টা ৪৫ মিনিটের দিকে ওই কমিউনিটি স্টোরে আগুনের সূত্রপাত হয়। এতে আহত একজন চিকিৎসাধীন। তার অবস্থা আশঙ্কামুক্ত বলে জানিয়েছে কর্তৃপক্ষ। অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে এরই মধ্যে তদন্তে নেমেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
সূত্র: সিএমজি বাংলা