Wednesday, June 10, 2026
Live

কালমেগির প্রভাবে বন্যা: নিরাপদ আশ্রয়ে হাইনানের ছয় হাজার বাসিন্দা

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
কালমেগির প্রভাবে বন্যা: নিরাপদ আশ্রয়ে হাইনানের ছয় হাজার বাসিন্দা

নভেম্বর ৬, সিএমজি বাংলা ডেস্ক: চীনের দক্ষিণাঞ্চলীয় হাইনান প্রদেশে টাইফুন কালমেগির তাণ্ডবে বন্যা দেখা দিয়েছে। সোমবার থেকে শুরু হওয়া টানা ভারী বর্ষণে একাধিক নদীর পানি বিপৎসীমা অতিক্রম করায় নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে প্রায় ছয় হাজার বাসিন্দাকে। ছিয়োংহাই শহরের চিয়ালাং, চিউছু ও থায়াং নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় শহর প্রশাসন বন্যা ও ঝোড়ো বাতাস মোকাবিলায় জরুরি প্রতিক্রিয়া স্তর বাড়িয়ে লেভেল-৩ ঘোষণা করেছে। বুধবার বিকেল নাগাদ আবহাওয়ার কিছুটা উন্নতি হয়েছে। তিং’আন কাউন্টির ডুবে যাওয়া ১৬৪টি সেতুর মধ্যে ৮০টি পুনরায় চালু হয়েছে। আবহাওয়া বিভাগ জানিয়েছে, টাইফুন কালমেগি দক্ষিণ চীন সাগরের দক্ষিণ-পূর্বাঞ্চলে প্রবেশের পর আরও শক্তিশালী হতে পারে। এর জন্য কমলা সতর্কতাও জারি করা হয়েছে। প্রাদেশিক জরুরি ব্যবস্থাপনা বিভাগ জানিয়েছে, সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে বৃহস্পতিবার থেকে শুক্রবার পর্যন্ত হাইনানে স্থগিত রাখা হয়েছে সব যাত্রীবাহী ট্রেন চলাচল। জেনিফার/ফয়সল তথ্য ও ছবি: সিসিটিভি

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.