Sunday, August 30, 2026
Live

সিচাংয়ে বিনামূল্যে স্বাস্থ্যসেবা দিচ্ছেন এক হাজারের বেশি বিশেষজ্ঞ চিকিৎসক

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated: ★ 4.6 (5)
সিচাংয়ে বিনামূল্যে স্বাস্থ্যসেবা দিচ্ছেন এক হাজারের বেশি বিশেষজ্ঞ চিকিৎসক

চীনের সিচাং স্বায়ত্তশাসিত অঞ্চলে পাঁচ দিনব্যাপী জাতীয় জনকল্যাণমূলক চিকিৎসা কর্মসূচিতে দেশটির বিভিন্ন প্রান্ত থেকে আসা এক হাজারের বেশি চিকিৎসা বিশেষজ্ঞ অংশ নিয়েছেন। অঞ্চলটিতে তারা বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা, স্বাস্থ্য পরীক্ষা এবং স্বাস্থ্যবিষয়ক সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছেন।

মঙ্গলবার আঞ্চলিক রাজধানী লাসায় শুরু হওয়া এ কর্মসূচিতে বেইজিং, শাংহাই, কুয়াংচৌ, সি’আনসহ বিভিন্ন শহরের ২০০টিরও বেশি চিকিৎসা প্রতিষ্ঠানের এক হাজারের বেশি বিশেষজ্ঞ অংশ নেন।

বিশেষজ্ঞ দলগুলো ছিংহাই-সিচাং রেলপথ ধরে লাসা, নাগছু এবং আশপাশের এলাকায় গিয়ে স্থানীয় বাসিন্দাদের বিনামূল্যে চিকিৎসাসেবা ও স্বাস্থ্যশিক্ষা প্রদান করেন।

শাংহাইয়ের ফু্তান বিশ্ববিদ্যালয় অধিভুক্ত হুয়াশান হাসপাতালের চিকিৎসক কাও সিওফাং বলেন, রোগ প্রতিরোধে প্রাথমিক পর্যায় থেকেই সচেতনতা বাড়ানো জরুরি। এজন্য রোগীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ এবং স্বাস্থ্যশিক্ষা কার্যক্রম আরও জোরদার করা হবে।

এই কর্মসূচির মাধ্যমে দেশটির শীর্ষ হাসপাতালগুলোর সঙ্গে সিচাংয়ের স্থানীয় হাসপাতালগুলোর দীর্ঘমেয়াদি সহযোগিতার ভিত্তিও গড়ে তোলা হয়েছে। দূরবর্তী চিকিৎসা পরামর্শ (টেলিমেডিসিন), চিকিৎসা প্রশিক্ষণ এবং একাডেমিক বিনিময়ের জন্যও নতুন সহযোগিতা প্ল্যাটফর্ম তৈরি করা হয়েছে।

লাসা পিপলস হাসপাতালে বেইজিং ইউনিয়ন মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন প্রতিষ্ঠানের ১১ জন বিশেষজ্ঞ যৌথভাবে বৃহৎ পরিসরে বিনামূল্যে চিকিৎসাসেবা এবং কিশোর-কিশোরীদের মেরুদণ্ডের বক্রতা (স্কোলিওসিস) শনাক্তকরণ কার্যক্রম পরিচালনা করেন।

এছাড়া বেইজিং চিশুইতান হাসপাতালের বিশেষজ্ঞরা স্থানীয় চিকিৎসকদের সঙ্গে যৌথভাবে হিপ সংশোধন অস্ত্রোপচার সম্পন্ন করেন। একই সঙ্গে স্থানীয় চিকিৎসকেরা নিজেরাই সফলভাবে জয়েন্ট পুনর্গঠন অস্ত্রোপচার পরিচালনা করেন, যেখানে অস্ত্রোপচারের পর রোগীদের ৯০ শতাংশেরও বেশি কার্যক্ষমতা ফিরে এসেছে।

সূত্র: সিএমজি

Rate This Article

4.6
out of 5
★★★★⯨
5 ratings

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Featured Products

View All

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.